রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বালু তুলতে বাধা দেয়ায় ইউএনওর ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলামের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে ময়মনসিংহ কোতয়ালি মডেল থানায়।

এ ঘটনায় অন্যতম হোতা মর্তুজা আলী মন্ডলকে (৫৫) গ্রেফতার করেছে।

শুক্রবার (৭ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাড়িচালক সোহাগ মিয়া বাদী হয়ে মর্তুজা আলীসহ ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এর আগে বৃহস্পতিবার (৬ মে) বিকেলে ব্রহ্মপুত্র থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ার জের ধরে হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার চরকালি বাড়ি গ্রামে নির্মাণাধীন সরকারি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন শেষে অফিসে ফিরছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় অবৈধ বালু ব্যবসায়ী মতুর্জা আলীর লোকজন ব্রহ্মপুত্র নদ থেকে বালু তুলছিলেন। এতে বাধা মর্তুজা আলী একদল সন্ত্রাসী নিয়ে লাঠিসোটা ও বেলচা দিয়ে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। বাধা দিতে গিয়ে আহত হন গাড়ি চালকসহ ৩ জন।

এ বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেল এএসপি আলাউদ্দিন বলেন, মামলার পর মর্তুজা আলীকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কমবিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

পতিত আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ
  • কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • অবশেষে ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের
  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে