শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জের কালিন্দি নদী থেকে ১২ বাংলাদেশীসহ চারটি ভারতীয় গরু আটক

বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী সুন্দরবনের কালিন্দি নদী থেকে মঙ্গলবার সকালে রিভারাইন বিজিবি সদস্যরা পৃথক দুটি অভিযানে চারটি ভারতীয় গরু ও দুটি নৌকাসহ ১২ বাংলাদেশীকে আটক করেছে। অবৈধভাবে সীমান্ত পথে ভারতে যাওয়ার সময় এসব বাংলাদেশীকে ও ভারত থেকে নিয়ে আসার সময় গরুগুলো আটক করা হয়। আটককৃত বাংলাদেশী নাগরকিদের শ্যামনগর থানায় ও নৌকাসহ গরুগুলোকে বসন্তপুর কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে। এঘটনায় রিভারাইন বিজিবি কৈখালী ক্যাম্পের পক্ষ থেকে শ্যামনগর পৃথক দুটি মামলা করা হয়েছে। আটককৃতরা হলেন,শ্যামনগরবিস্তারিত পড়ুন

নড়াইলে ভিডিও কলের মাধ্যমে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

নড়াইলে জেলা প্রশাসকের সাথে ভিডিও কলের মাধ্যমে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত। জেলা তথ্য অফিস, নড়াইলের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয় নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামে। ৩১ মে মঙ্গলবার বিকালে পদ্মবিলা গ্রামের জনাব ফেলু শেখের বাড়ির আঙিনায় ভিডিও কলের মাধ্যমে উক্ত উন্মুক্ত বৈঠকের আয়োজন করা হয়। ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠকে নড়াইল জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিবুরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে যশোর-সাতক্ষীরা মহসড়কের উপজেলার রঘুনাথপুর মোবাইল টাওয়ার মোড় সংলগ্ন এলাকায়। নিহত জাকির হোসেন হেলাতলা গ্রামের আব্দুর রহমানের পুত্র সে হেলাতলা মেইন রোড সংলগ্ন নিজস্ব ছ’মিল দেখাশোনা করেন তার দুটি পুত্র সন্তান রয়েছে। স্থানীয়রা জানায়, জাকির হোসেন কাজীরহাট এলাকা থেকে বাই সাইকেল যোগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেলাতলা বাড়িতে আসার পথে রঘুনাথপুর টাওয়ার মোড়ে পৌঁছালেবিস্তারিত পড়ুন

মণিরাপুরের গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলায় আত্মসমর্পণকারী দুই আসামি কারাগারে

যশোরের মণিরামপুরের ঘিবা গ্রামের গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলার আত্মসমর্পণকারী দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। আসামিরা হলো ঘিবা গ্রামের জহির খার ছেলে জামশেদ, মৃত কুবায়েত আলীর ছেলে টগর। সোমবার নারী ও শিশু নির্যাতিন দমন ট্রাইব্যুনাল ২ এর (জেলা ও দায়রা জজ) বিচারক নিলুফার শিরিন শুনানী শেষে এ আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি এ দুই আসামিসহ কয়েকজন একই গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেছিল। এ ঘটনায় ওই গৃহবধূ আদালতেবিস্তারিত পড়ুন

মাদার তেরেসা পুরুস্কার পাওয়া আব্দুল খালেককে জেলা ট্রাক শ্রমিক নেতৃবৃন্দ’র শুভেচ্ছা

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড – ২০২২ ইং এর পুরুস্কার পাওয়া জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা ট্রাক, ট্যাংকলরী (দাহ্য পর্দাথ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- খুলনা ৭৬৪ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেককে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জেলা ট্রাক, ট্যাংকলরী (দাহ্য পর্দাথ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-বিস্তারিত পড়ুন

কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ওই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ১৪২০৮০৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন কুশোডাঙ্গার ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী। আগামী ১বছর ওই ইউনিয়নের উন্নয়নের জন্য এ বাজেট বরাদ্দ থেকে ব্যয় করা হবে। কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদ আলী গাজীর সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন-ইউপি সচিব আনিছুর রহমান, ইউপিবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে তাবলীগ ইজতেমা অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছিতে তাবলীগ ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে কেঁড়াগাছি খালধার আহলে হাদীস জামে মসজিদে,আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ ও আহলেহাদীস যুবসংঘ কাকডাঙ্গা এলাকার উদ্যোগে ঐ তাবলীগ ইজতেমা অনুষ্ঠিত হয়। এলাকা সভাপতি ও সাতানি কুশখালী দাখিল মাদ্রাসার সহ সুপার মাওঃ আনওয়ার এলাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আন্দোলনের সাতক্ষীরা সাংগঠনিকজেলার যুব বিষয়ক সম্পাদক মাওঃ আল মামুন,যুবসংঘের সাতক্ষীরা জেলা সভাপতি নাজমুল হোসেন,অর্থ সম্পাদক মাসুদ রেজা খান,কাকডাঙ্গা এলাকার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাষ্টার হাবিবুর রহমান,মৌলবী আঃ ছালাম প্রমুখ। সমগ‍্রবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের পল্লিতে দুর্ধর্ষ ডাকাতি ও প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা সংঘটিত

কালিগঞ্জের কৃষ্ণনগরের পল্লিতে দুর্ধর্ষ ডাকাতির মাধ্যমে নগদ অর্থ, স্বর্ণালংকার লুট সহ পাশ্ববর্তী রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিসি ক্যামেরা নষ্টের ঘটনা সংঘটিত হয়েছে। উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিন রঘুনাথপুর গ্রামে আব্দুর রহমান গাজীর পুত্র হাবিবুর রহমান গাজীর বাড়িতে সোমবার (৩০ মে) দিবাগত গভীর রাতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী হাবিবুর রহমান জানান, স্ত্রী ও দুই শিশু কন্যা সহ তিনি শয়ন কক্ষে ঘুমাচ্ছিলেন রাত্র ২ টা ৪০ মিনিটের দিকে জানালার গ্রীল ভেঙ্গে ডাকাতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ১১কেজি গাজা উদ্ধার

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ১১কেজি গাজা আটক করেছে সাতক্ষীরা ৩৩ব‍্যাটেলিয়ান বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার বেলা ১২ টার দিকে তলুইগাছা নটিজাংগাল নামক বাশবাগান থেকে সিভিল সোর্সের মাধ্যমে জানতে পেরে হাবিলদার দেলোয়ারের নেতৃত্বে বিশেষ টহল দল ঐ গাজা উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিচ্শিত করেন, তলুইগাছা বিওপি কমাণ্ডার নায়েক সুবেদার জনাব আলাউদ্দীন।

মণিরামপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে দুদকের অভিযান

যশোরের মণিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ বায়েজিদের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৯ মে-২০২২) দুপুরে দুদকের যশোর দপ্তরের সহকারী পরিচালক মোশারেফ হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল পিআইওর দপ্তরে ঘণ্টাব্যাপী অভিযান চালান। জাতীয় দৈনিক সমকালের মণিরামপুর উপজেলা প্রতিনিধি মজনুর রহমানের অভিযোগের ভিত্তিতে দুদক এ অভিযান চালিয়েছে বলে জানা গেছে। গত ৭ মার্চ দুদকের মহাপরিচালক (এনফোর্সমেন্ট) বরাবর পিআইওর বিরুদ্ধে অভিযোগ করেন এ সাংবাদিক। এদিকে বাদীর অভিযোগ- তাঁকেবিস্তারিত পড়ুন