Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পুরুস্কার পেলেন সাতক্ষীরার মুক্তিযোদ্ধা আব্দুল খালেক

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড – ২০২২ ইং এর পুরুস্কার পেয়েছেন জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক। গত ২৮ মে ঢাকা পল্টন টাওয়ার এর ইকোনোমিক রিপোর্টাস ফোরাম মিলনাযতনে আনুষ্ঠানিক ভাবে আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আতা উলাহ খান ও মহাসচিব এম এইস আরমান চৌধুরী এই মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড বীর মুক্তিযোদ্ধা মোঃবিস্তারিত পড়ুন
তালায় অসুস্থ নেতার বাসভবনে, কলারোয়া জাতীয় পাটির সভাপতি মশিউর রহমান,

তালা উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন কিডনি জনিত রোগে অসুস্থ হয়ে নিজ বাসায় চিকিৎসকের পরামর্শে আছেন। আগামী সপ্তাহে উন্নত চিকিৎসার জন্যে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হবে। আজ তার শারীরিক ও চেন্নাইয়ে চিকিৎসার পরামর্শর জন্য পাটকেলঘাটা নিজ বাসভবনে উপস্থিত হন কলারোয়া উপজেলা জাতীয়পার্টির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মশিউর রহমান। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।
নড়াইলের লোহাগড়া মহিলা ভাইস চেয়ারম্যানের অফিস কক্ষে অফিস সহায়ক জাহিদ নারীসহ আটক

নড়াইল জেলার লোহাগড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জরুরী কাজের জন্য ঢাকাতে চলে যান। আর এই সুযোগে লোহাগড়া উপজেলা চেয়ারম্যানের অফিসের অফিস সহায়ক মোঃ জাহিদ মল্লিক মোসাঃ রুমী বেগম নামের একটি মহিলাকে নিয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের অফিস কক্ষের মধ্যে দরজা বন্ধ অবস্থায় দেখতে পান লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী,২৯মে রবিবার দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে লোহাগড়া উপজেলার সর্ব জনসাধারণের মধ্যে তোলপাড় শুরু হয়।উপজেলা পরিষদেরবিস্তারিত পড়ুন
সারাদেশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরায় ছাত্রলীগের মানববন্ধন

সারাদেশে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থী নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। রবিবার (২৯মে) শহরের নিউ মার্কেট স ম আলাউদ্দিন চত্ত্বরে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি’র রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, পৌর ছাত্রলীগেরবিস্তারিত পড়ুন
নড়াইলের পল্লীতে দূর্ধর্ষ ডাকাতি

নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা গ্রামে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণ ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা গ্রামের গ্রাম্য ডাক্তার আলমগীর হোসেনের বাড়িতে শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ৬/৭ জনের এক দল মুখোশ পরিহিত একদল ডাকাত ওই বাড়ির গেটের তালা কৌশলে ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে। এরপর ডাকাত দল গৃহকর্তা আলমগীরবিস্তারিত পড়ুন
তালায় শতদল মাধ্যমিক বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

তালার শতদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. সামছুল আলমের অবসর ও ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মে) সকালে শতদল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা পর্ষদের আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক এনামুল কবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক শওকতবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

কলারোয়ায় উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টার দিকে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সামনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলারোয়ার দায়িত্বপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদিকা লাইলা পারভীন সেঁজুতি, যুগ্ম আহবায়ক আ হ ম তারেক উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য এড. জিয়াউদ্দিন বাচ্চু,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার আলিপুরে ট্রাক শ্রমিক ইউনিয়ন ও ট্রার্সপোর্ট মালিকদের উদ্যােগে পুশ মাছ বিরোধী সভা

সাতক্ষীরা জেলা ট্রাক ট্রাক্টর কার্ভাডভ্যান ট্রাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যাতিত) শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ১২৭৫) ও ট্রান্সপোট মালিক যৌথ উদ্যােগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টার সময় আলিপুর ফিলিং স্টেশন সামনে অত্র শ্রমিক ইউনিয়ন কার্য্যলয়ে জেলা ট্রাক ট্রাক্টর কার্ভাডভ্যান ট্রাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যাতিত) শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আজিজুল ইসলাম আজিজের সভাপতিত্বে আন্তর্জাতিক বাজারে দেশের সুনাম রক্ষাতে পুশ মাছ বিরোধী ও প্রশাসন কর্তৃক ট্রাক শ্রমিক ও ট্রান্সপোট মালিকদের নানাভাবেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সিটি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

সাতক্ষীরা সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রয়াত বিভাগীয় প্রধান এ.কে.এম ফজলুল হক ও অত্র বিভাগের শিক্ষার্থী উর্মী খাতুন, আকাশ সরকার, রাজু আহমেদ ও মঈনুর রহমানের আত্মার শান্তি কামনায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মে) বেলা ১১টায় সিটি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাঠ কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সৈয়েদা সুলতানা শিলা’র সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজ গর্ভণিংবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পুকুরে সাঁতার কাটার সময় হৃদরোগে এসআই’র মৃত্যু

পুকুরে সাঁতার কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে রাশেদুল ইসলাম (৪০) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা কলারোয়া থানার পুকুরে এ ঘটনা ঘটে। রাশেদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে। তিনি সাতক্ষীরার কলারোয়া থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, ‘এসআই রাশেদ গোসলের সময় পানিতে ডুবে গেলে তাকে আর খুঁজেবিস্তারিত পড়ুন

