শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সিটি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

সাতক্ষীরা সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রয়াত বিভাগীয় প্রধান এ.কে.এম ফজলুল হক ও অত্র বিভাগের শিক্ষার্থী উর্মী খাতুন, আকাশ সরকার, রাজু আহমেদ ও মঈনুর রহমানের আত্মার শান্তি কামনায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ মে) বেলা ১১টায় সিটি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাঠ কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সৈয়েদা সুলতানা শিলা’র সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজ গর্ভণিং বডির সভাপতি ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম।

স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ।

স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রয়াতদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দর্শণ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাহাঙ্গীর আলম বাপ্পি, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান কাদির উদ্দীন, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান হাবিবা খানম, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মনিরুজ্জামান, শিক্ষক লিপিকা, সুজিত কুমার, সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলতাফ হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আমিনুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শেখ সাদি। এসময় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং সিটি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম

বট ও গুপ্ত শুধু জামায়াত ও আওয়ামী লীগে নয়, বিএনপির মধ্যেও আছেবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। ICTবিস্তারিত পড়ুন

এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা

রাঙ্গামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকদের লক্ষ্য করে গুলিবর্ষণ, আইনশৃঙ্খলা বাহিনীরবিস্তারিত পড়ুন

  • নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকেপড়া পর্যটকরা
  • সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী
  • দুই ঘণ্টা গোলাগুলির পর নিয়ন্ত্রণে সাজেক, আহত ৬: পুলিশ সুপার
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর
  • ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
  • চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর
  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু