বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পুকুরে সাঁতার কাটার সময় হৃদরোগে এসআই’র মৃত্যু

পুকুরে সাঁতার কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে রাশেদুল ইসলাম (৪০) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা কলারোয়া থানার পুকুরে এ ঘটনা ঘটে।

রাশেদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।

তিনি সাতক্ষীরার কলারোয়া থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, ‘এসআই রাশেদ গোসলের সময় পানিতে ডুবে গেলে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এমন সংবাদে ঘটনাস্থলে যায় একটি টিম। দুই মিনিটের মধ্যেই অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম বলেন, সকাল ৯:৫০ মিনিটে কলারোয়া থানা পুলিশ ও কলারোয়া ফায়ার সার্ভিসের কর্মীরা অচেতন অবস্থায় এসআই রাশেদুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, তিনি পানিতে সাতার কাঁটার সময় হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালের সব কার্যক্রম শেষে মরদেহটি কলারোয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কলারোয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, রাশেদুল ইসলাম গত দেড়মাস আগে কলারোয়া থানায় পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগদান করেন। সকালে থানা পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে যান৷ তাৎক্ষণিক কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সংবাদ দিলে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

ওসি আরও বলেন, তার পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে৷ প্রাথমিক সুরতহাল ও ময়নাতদন্ত শেষে বাদ জোহর সাতক্ষীরা পুলিশ লাইনে জানাজা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়