শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চন্দনপুর ইউনাইটেড কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে ২০২৪ (বুধবার) মুসা আনসারী স্মৃতি পাঠাগারের উদ্যোগে কলেজ অডিটোরিয়াম অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর মো. আবু নসরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুসা আনসারী স্মৃতি পাঠাগারের স্বত্বাধিকারী বিকাশ সউদ আনসারী, বিশেষ অতিথি ছিলেন- গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডাঃ নন্দিতা নাজমা ও জিবন নেসা।

এছাড়াও উপস্থিত ছিলেন- চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন, কলেজ গভর্নিং বডির সদস্য এ্যাড. কামাল রেজা, অথৈ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. মশিউর রহমান, ইউপি সদস্য হেলাল আনসারী, সমাজসেবক হারুন-অর-রশিদ ও মাওলা বক্স।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুস্তম আলী।

অনুষ্ঠানে মুসা আনসারী স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির ২জন ছাত্রীকে শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করা হয়। এছাড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠান শুরুর আগে অতিথিরা কলেজের এম.আর ভবনে অবস্থিত মুসা আনসারী স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন। এসময় তারা পাঠাগারের সমৃদ্ধিকল্পে সেখানে একটি সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন- ইংরেজী বিভাগে জ্যেষ্ঠ প্রভাষক মো. হুমায়ূন কবীর।  

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত