মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আনারস প্রতীকের বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া : আগামী ২৯ মে কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এসএম আলতাফ হোসেন লাল্টুর সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৯ মে) বিকাল ৪টা থেকে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লাল্টুর সমর্থনে হাজার হাজার নেতা-কর্মী সমাবেত হয়। বিকাল ৫টায় সমাবেশ স্থল থেকে প্রচার মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে কর্মী-সমর্থকরা আগামী ১৫ মে উপজেলা পরিষদ নির্বাচনে আলতাফ হোসেন লাল্টুর আনারস প্রতীকের জয়কে সামনে রেখে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে ফুটবল মাঠে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা এসএম আলতাফ হোসেন লাল্টু, জেলা আওয়ামী লীগ নেতা জি এম ফাত্তাহ, পুরুষ ভাইস চেয়ারম্যন পদে তালা মার্কার প্রার্থী শেখ ইমরান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকের প্রার্থী শাহানাজ নাজনিন খুকু, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, উপজেলা আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান, সাবেক ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম, শামছুদ্দীন আল মাসুদ বাবু, আসলামুল আলম আসলাম, মনিরুল ইসলাম মনি, শফিকুর রহমান মালি, ওজিয়ার রহমান, এস এম মনিরুল ইসলাম, আ’লীগ নেতা কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আওয়ামী লীগ নেতা প্রধান শিক্ষক আজিজুর রহমান, মাস্টার হাফিজুর রহমান, মফিজুল ইসলাম, মাস্টার জাহাঙ্গীর হোসেন, জি এম ফৌজি, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দীন নিলু, মহিলা কাউন্সিলর সন্ধ্যা রাণী বর্মন, মহিলা আওয়ামী লীগ নেত্রী রহিমা বেগম কাজল, তফুরা বেগম, পৌর কাউন্সিলর মফিজুল হক, শ্রমিক নেতা মঞ্জুরুল ইসলাম মিঠু, আওয়ামী লীগ নেতা পবিত্র সাহা, মাস্টার শাহিনুর, আ.সালাম, মঞ্জুরুল ইসলাম সোহাগ, ওসমান গনি, মুনছুর আলী, যুবলীগ নেতা শহিদ আলী, আলমগীর হোসেন, নয়ন হোসেন, সাইদ হোসেন, রিপন, শরিফুল ইসলাম, আফজাল ফুয়াদ অভি, সাংবাদিক আজমল হোসেন বাবুসহ বিপুল সংখ্যক কর্মী- সমর্থক ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম ও সহিদ আলী। সমাবেশ বক্তারা আগামী ২৯ মে উপজেলা নির্বাচনে আনারস, তালা ও হাঁস প্রতীকের প্রার্থীকে জয়ী করতে সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থেকে জনগণের প্রতি ভোট প্রার্থনার জন্য আবেদন জানান। উল্লেখ্য, আজ থেকে ইউনিয়ন পর্যায়ে এসএম আলতাফ হোসেন লাল্টু( আনারস)সহ তালা ও হাঁস প্রতীকের সমর্থনে নিয়মিত প্রচার- প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন