শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

কলারোয়ায় উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টার দিকে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সামনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলারোয়ার দায়িত্বপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদিকা লাইলা পারভীন সেঁজুতি, যুগ্ম আহবায়ক আ হ ম তারেক উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য এড. জিয়াউদ্দিন বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও কলারোয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব কাজী আক্তার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা শিমুন সামস্, জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুন আসিফ মুন্নী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্যও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সহ সভাপতি স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), শেখ জাকির হোসেন, যুগ্ম সম্পাদক কলারোয়া পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন হাবিল, সাংগাঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, যুবলীগ নেতা কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা সরদার আমজাদ হোসেন, আওয়ামী লীগনেতা সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, আব্দুল মান্নান, মফিজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ভুট্টোলাল গাইন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, প্রভাষক আমজাদ হোসেন, চেয়ারম্যান ডালিম হোসেন, শেখ সোহেল রানা, মাহবুবুর রহমান মফে, আব্দুল মান্নান, আব্দুল আজিজ মাস্টার, মারুফ হোসেন, বিল্লাল হোসেন আবির, মশিউর রহমান বাবু, শফিকুল ইসলাম, মাস্টার আজিজুল ইসলাম, কাউন্সিলর আলফাজ উদ্দিন, শফিউল আলম শফি, এরশাদ আলী, সরদার আনছার আলি, মাস্টার রফিকুল ইসলাম , মাস্টার আসাদ,মাস্টার হাফিজুর রহমান, সরদার জিল্লুর রহমান, ইউপি সদস্য ফরিদুল ইসলাম, সাবেক ছাত্র লীগ নেতা শেখ মারুফ আহমেদ জনি, সরদার ইমরান হোসেন, ছাত্র লীগের সভাপতি শামীমুজ্জামান টিপু।

প্রধান অতিথির বক্তব্যে আবু আহমেদ বলেন- কলারোয়ার আওয়ামী লীগকে বাঁচাতে ঐক্যের কোন বিকল্প নাই, কলারোয়াতে আমরা পোড় খাওয়া কর্মিদের সমন্বয়ে একটি সুন্দর কমিটি করে দেব ইনশাআল্লাহ।
বর্ধিত সভা শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা