মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বঙ্গবন্ধু ছিলেন গণমানুষের নেতা: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন গণমানুষের নেতা। তিনি বুঝতেন মানুষ কী চায়। ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতা লাভের জন্য বাঙালি জাতির করণীয় সম্পর্কে তিনি দিক নির্দেশনা প্রদান করেন। ‘ঐতিহাসিক ৭ মার্চ’ উপলক্ষ্যে শিল্প মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ এ অনুষ্ঠান আয়োজন করা হয়। শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনবিস্তারিত পড়ুন

নারীর অধিকার আজও পূর্ণ বাস্তবায়ন হয় নাই : বাংলাদেশ ন্যাপ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, বাঙালি নারীর উন্নয়নে এবং সমাজের কুসংস্কার ও পশ্চাতপদতা দূর করতে রাজনৈতিক দলগুলোকে আরো সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে হবে। মনে রাখতে হবে নারীর অধিকার আজও পূর্ণ বাস্তবায়ন হয় নাই। সোমবার (৭ মার্চ ) ‘৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এসববিস্তারিত পড়ুন

শার্শায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

শার্শায় উপজেলা প্রশাসন আয়োজোনে ঐতিহাসিক ৭ই মার্চ-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (৭মার্চ) সকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে উপজেলা প্রশসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি। ঐতিহাসিক ৭ই মার্চ স্বরণে প্রধান অতিথি বলেন, জাতির পিতার ৭ই মার্চের ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিকবিস্তারিত পড়ুন

বেনাপোলে ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০ ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার (৬ মার্চ ) রাত ১০টার সময় বেনাপোল পোর্ট থানাথীন কলেজপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার নারানপুর কেলেরকান্দা গ্রামের জামাল শেখের ছেলে সাইল শেখ (১৯) ও একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে ফিরোজ হোসেন (৩৮)। ডিবি জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে, কলেজপাড়া বাহাদুরপুর রোডস্থ পাকা রাস্তার উপর হইতেবিস্তারিত পড়ুন

অর্থনৈতিতে সমৃদ্ধির গতি ত্বরান্বিত হবে –পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন; নদী দখলকারী ও বালু খেকোদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। পরিবেশ রক্ষা এবং নদীর প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে সবাইকে সরব হতে হবে। নদী দখলমুক্ত করতে সরকার বদ্ধপরিকর। শুস্ক মৌসুমে নদী পানি শুকিয়ে যায় ফলে এর প্রভাব পরে কৃষি উৎপাদনে। মহানন্দা নদীত খনন ও রাবার ড্যাম নির্মিত হলে কৃষি খাতের সম্প্রসারণ হবে। বাড়বে ফসল ও মাছের উৎপাদন। ফলে এই অঞ্চলে অর্থনৈতিতে সমৃদ্ধির গতি ত্বরান্বিত হবে। এছাড়া প্রকল্পটি এলাকারবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে দুর্ধর্ষ চুরি সংঘটিত

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে একটি দাখিল মাদ্রাসা সহ কয়েকটি বাড়িতে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এছাড়া প্রায়ই রাতে ইউনিয়নে বিভিন্ন গ্রামে কমবেশি চুরি হওয়ায় ইউনিয়নের সর্বত্রই চোর আতঙ্ক বিরাজ করছে। যে কারণে প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী সহ সচেতন মহল। সরেজমিনে জানা যায়, গত শনিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার লাইব্রেরীর হ্যাঁজবোল কেটে সঙ্ঘবদ্ধ চোরেরা ভেতরে প্রবেশ করে মাদ্রাসারবিস্তারিত পড়ুন

নরসিংদীতে বাস-কার মুখোমুখি সংঘর্ষে আগুন, আহত ২

নরসিংদীর সাহেপ্রতাব পুলিশ লাইনস্ ( ঢাকা-সিলেট) মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়ে ২ জন গুরত্বর আহত হয়। দু’জন গুরতর আহত হয়।  রবিবার (৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নরসিংদীর সদরের সাহেপ্রতাপ পুলিশ লাইনস্ (ঢাকা-সিলেট) মহাসড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সাহেপ্রতাব পুলিশ লাইনস্রে সামনে (ঢাকা-সিলেট) মহাসড়কে ঢাকামুখী একটি প্রাইভেটকার সামনে থাকা অপর একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীতবিস্তারিত পড়ুন

মণিরামপুর বিআরডিবির নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

যশোরের মণিরামপুর বিআরডিবি’র নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুন্নাহার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেছেন। রোববার (০৬ মার্চ-২০২২) সকালে বিআরডিবি (সমবায়) কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার দায়িত্বভার অনুষ্ঠানে চেয়ারম্যান নুরুন্নাহারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এরপর উপজেলার বিভিন্ন এলাকার সমবায় সমিতির সদস্যরা নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র-১ ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুল, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য’র ব্যক্তিগত কর্মকর্তা গাজী আসাদুজ্জামান আসাদ, মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

মণিরামপুরের রাস্তায় অবাধে চলছে রুটপারমিট ও ফিটনেসবিহীন গাড়ি, ঘটছে দুর্ঘটনা

যশোরের মণিরামপুর উপজেলার বিভিন্ন সড়কে অবাধে চলছে রুটপারমিট ও ফিটনেসবিহীন গাড়ি। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার শিকার হয়ে অনেকে নিহত হচ্ছেন আবার অনেকে আহত হয়ে পঙ্গু হয়ে সারা জীবন কাদছেন। মণিরামপুরের সড়কগুলো যেন মরন ফাঁদে পরিনত হয়েছে। সরেজমিনে দেখাগেছে- মণিরামপুরের সড়কগুলোতে কৃষি কাজে সহায়ক পাওয়াটিলার ও ট্রাক্টর দিয়ে তৈরি ট্রলি এবং ভটভটি অবাধ ও বেপরোয়া গতিতে চলাচল করছে। এই যন্ত্রদানব যানবহনগুলো বেপরোয়া গতিতে চলাচল করার কারণেই ঘটছে যতো দুর্ঘটনা। কোন প্রকারবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে টিউবওয়েল বিতরন

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে হতদরিদ্র ১০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৩ মার্চ-২০২২) সকালে এবিএস ফাউন্ডেশনের রাজগঞ্জ কার্যালয়ের সামনে এ টিউবওয়েলগুলো বিতরণ করা হয়। এসময় এবিএস ফাউন্ডেশনের পরিচালক মো. আব্দুল হক তুহিন, ম্যানেজার মো. খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আব্দুল হক তুহিন বলেন- পর্যায়ক্রমে মণিরামপুর উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র পরিবারগুলোর মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হবে। এবিএস ফাউন্ডেশন মানুষের সেবায় নিয়জিত। এই ফাউন্ডেশনের উদ্যোগেবিস্তারিত পড়ুন