শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধু ছিলেন গণমানুষের নেতা: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন গণমানুষের নেতা। তিনি বুঝতেন মানুষ কী চায়। ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতা লাভের জন্য বাঙালি জাতির করণীয় সম্পর্কে তিনি দিক নির্দেশনা প্রদান করেন।

‘ঐতিহাসিক ৭ মার্চ’ উপলক্ষ্যে শিল্প মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ এ অনুষ্ঠান আয়োজন করা হয়। শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। এতে অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তর/সংস্থা প্রধানগণ উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, উন্নত ও ডিজিটাল প্রযুক্তি নির্ভর শিল্পায়ন করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে শিল্প মন্ত্রণালয় কাজ করছে। ইতোমধ্যে এর সুফল আমরা ভোগ করছি। শিল্পমন্ত্রী প্রযুক্তি নির্ভর চিন্তাভাবনা থেকে শিল্পায়ন গড়ে তুলতে মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থা প্রধানদের আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বলেন, ‘৪৭ সালে দেশ বিভাগের পরপরই বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন পশ্চিম পাকিস্তানিরা কখনই পূর্ব পাকিস্তানের জনগণের অধিকারের স্বীকৃতি দিবেনা। তিনি বলেন, ৭ মার্চের ভাষণে এমন কোনো বিষয় ছিল না যেটি নিয়ে বঙ্গবন্ধু নির্দেশনা দেননি। শিল্প প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতিবাজরা কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ সর্বক্ষেত্রে মুক্তির কথা বলেছিলেন। মাত্র সাড়ে তিনবছরের শাসনকালে তিনি দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। আমরা তাঁর অসমাপ্ত কাজ শেষ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এর আগে শিল্প মন্ত্রণালয়ের চত্বরে স্থাপিত জাতির পিতার ম্যুরাল এবং মন্ত্রণালয়ের লবিতে জাতির পিতার প্রতিকৃতিতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি এবং শিল্প সচিব জাকিয়া সুলতানা শিল্প মন্ত্রণালয়ের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

একই রকম সংবাদ সমূহ

হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেনবিস্তারিত পড়ুন

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০বিস্তারিত পড়ুন

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশাবিস্তারিত পড়ুন

  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী