শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়া কোথায় মুক্তিযুদ্ধ করেছেন বলতে হবে : মায়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলা হচ্ছে। কিন্তু ১৯৭১ সালে তিনি কোথায় মুক্তিযুদ্ধ করেছেন তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

সোমবার বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানতে চান।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভায় গণভবন থেকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভাপতিত্ব করেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়া প্রথম মহিলা বীর মুক্তিযোদ্ধা। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা। এদের ওপর আল্লাহর গজব পড়ুক। আমি মির্জা ফখরুলের কাছে জানতে চাই ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের আগ পর্যন্ত খালেদা জিয়া কোথায় ছিলেন, কোথায় মুক্তিযুদ্ধ করেছিলেন।

এটা তাদের বলতে হবে। তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা কোথায় আকাশের কোথায় পাতাল।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে মায়া আরও বলেন, ভালো হয়ে যান এখনো সময় আছে। ষড়যন্ত্র করছেন এদিন আর নেই ষড়যন্ত্র সফল হবে না।

একই রকম সংবাদ সমূহ

হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেনবিস্তারিত পড়ুন

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০বিস্তারিত পড়ুন

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশাবিস্তারিত পড়ুন

  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী