Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় এক ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা

সাতক্ষীরার তালায় কৃষ্ণ পদ দাসকে (৩৬) পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ ফেব্রুয়ারী) রাত ৮ টার সময় তালা উপজেলার ইসলাকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামে। এ ঘটনায় তালা থানায় একটা অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী নিজে। তালার গোপালপুর গ্রামের মৃত রমেশ চন্দ্র দাশের ছেলে কৃষ্ণ পদ দাশ জানা, একই এলাকার সূর্যকান্ত দাশের ছেলে মিঠু কুমার দাশের (৩০) সাথে দীর্ঘ দিনের পূর্ব শত্রুতা চলে আসছে। এরই জের ধরে শনিবার রাত ৮টার দিকে গোপালপুরবিস্তারিত পড়ুন
তালার তাফসীরুল কুরআন মাহফিল স্থগিত

সাতক্ষীরার তালায় আদর্শ যুব সংঘ কর্তৃক আয়োজিত ১৩ তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল স্থগিত করা হয়েছে। রবিবার সকালে আদর্শ যুব সংঘের উপদেষ্টা ও তালা মাহফিল কমিটির সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন, আদর্শ যুব সংঘের সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জি. এম. ইমদাদুল হক পলাশের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ মার্চ ২০২২ শুক্রবার তালা পুরাতন ফুটবল মাঠে ১৩ তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলবিস্তারিত পড়ুন
নড়াইলে জেলা পুলিশের আয়োজনে তদন্ত সহায়ক কর্মশালা অনুষ্ঠিত

নড়াইলে জেলা পুলিশের আয়োজনে বিচার বিভাগ, নড়াইলের সহযোগিতায় তদন্ত কার্যক্রমে জেলা পুলিশকে আরো বেশি দক্ষ ও সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে তদন্ত সহায়ক কর্মশালা অনুষ্ঠিত হযয়েছে। শনিবার পুলিশ লাইলে তদন্ত সহায়ক এ কর্মশালার সভাপতিত্ব করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)। প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ), সানা মোঃ মাহরুফ হোসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্তবিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়ায় অবৈধভাবে জমি দখল করতে হয়রানির প্রতিবাদ

সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়া গ্রামে অবৈধভাবে জমি দখল করতে একের পর এক মিথ্যা মামলায় হয়রানি ও মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনে করেন উপজেলার দেয়াড়া গ্রামের মৃত আব্দুস সোবহান সরদারের ছেলে আবু বাক্কার সরদার। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামে তৎকালীন জমিদার তারকশ্বর পাল চোধুরীর অধীনে একই গ্রামের জাহাবক্স সানা জে ত্রল ১০৬ নং দেয়াড়া মৌজার ডি এস ১৭১৬ এস এবিস্তারিত পড়ুন
বেনাপোলে ২ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২ কেজি গাঁজা সহ আরিফ হোসেন (২৩) ও ওলিয়ার রহমান (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (২০ ফেব্রুয়ারী) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার বোয়ালীয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটক আরিফ বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে ও ওলিয়ার বোয়ালীয়া গ্রামের মিয়াদ আলীর ছেলে। ডিবি জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম একটা চৌকস টিমবিস্তারিত পড়ুন
বেনাপোলে বৃদ্ধা মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের বেনাপোলের পুটখালী ইউনিয়নের বারপোতা গামে নূরজাহান বেগম (৬১) নামে এক বৃদ্ধার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের দক্ষিন বারোপোতা গ্রাম থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। নূরজাহান বেগম ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নূরজাহান বেগমের গলায় দড়ি পেঁচানো অবস্থায় নিজ ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলছে। পরে দড়ি কেটে লাশটি নামানো হয়। বিষয়টি পুলিশকেবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে কাঠবোঝাই ট্রলির চাপায় পিষ্ট হয়ে যুবক নিহত

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে কাঠবোঝাই ট্রলির চাপায় পিষ্ট হয়ে আবু দাউদ (৩৮) নামের এক প্রতিবন্ধী যুবক হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি-২০২২) বেলা সাড়ে দশটার দিকে বাঁকড়া-রাজগঞ্জ সড়কের কোমলপুর বাজারের পাশে মহলদারপাড়ার সামনে এ ঘটনাটি ঘটে। আবু দাউদ ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বালিয়াডাঙা খোসালনগর গ্রামের আব্দুর রহিম মালিকের ছেলে। ও রাজগঞ্জের হানুয়ার গ্রামের মিজানুর রহমানের জামাই । সে পেশায় একজন দক্ষ মোবাইল মেকানিক। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন- শারীরিক প্রতিবন্ধী আবু দাউদ মণিরামপুরের রাজগঞ্জ বাজারে মোবাইল মেকানিকেরবিস্তারিত পড়ুন
মণিরামপুরে কাগজের কার্টুনে মিললো মৃত নবজাতক

মণিরামপুর উপজেলার বাকোশপোল গ্রামের হরিহর নদীর পাড়ে কাগজের কার্টুনের মধ্যে মোড়ানো একটি নবজাতকের মৃতদেহ পাওয়া গেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি-২০২২) সকালে ওই গ্রামের স্থানীয় লোকজন নদীতে গোসল করতে গিয়ে নবজাতকটির সন্ধান পান। এদিকে খবর পেয়ে শনিবার বিকেলে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে নবজাতকের বাবা-মার পরিচয় মেলে। জানা গেছে- নবজাতকটি একটি হিন্দু দম্পতির। মার গর্ভ থেকে মৃত জন্ম নেয়ায় স্বজনরা তাকে কাগজের কার্টুনে মুড়িয়ে হরিহর নদীর পাড়ে মাটি চাপা দিয়েছিলেন। এদিন সকালে স্থানীয়রা নদীরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জরায়ু ক্যান্সার ও হেপাটাইটিস বি ভাইরাস টিকাদান বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরার কাটিয়া মিলগেট এলাকায় চারদিন ব্যাপী হেপাটাইটিস বি ভাইরাস ইপিআই’র আওতার বাইরে টিকা এবং টিকাদান বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার তৃতীয় দিনের প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয় করেন ভাওয়াল এসোসিয়েশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’র নির্বাহী পরিচালক সরকার জাহাঙ্গীর উজ্জামান লিটন। বিকালে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন বিএমএ’র জেলা সাধারণ সম্পাদক ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা.মনোয়ার হোসেন। সকালের পর্বে প্রধান প্রশিক্ষণ ছিলেন সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম। উভয় অনুষ্ঠানের স্বাগত বক্তব্যবিস্তারিত পড়ুন
তালায় তিনদিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন

সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ বইমেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, বীর মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রহমান, তালা প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণববিস্তারিত পড়ুন

