রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে কাগজের কার্টুনে মিললো মৃত নবজাতক

মণিরামপুর উপজেলার বাকোশপোল গ্রামের হরিহর নদীর পাড়ে কাগজের কার্টুনের মধ্যে মোড়ানো একটি নবজাতকের মৃতদেহ পাওয়া গেছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি-২০২২) সকালে ওই গ্রামের স্থানীয় লোকজন নদীতে গোসল করতে গিয়ে নবজাতকটির সন্ধান পান। এদিকে খবর পেয়ে শনিবার বিকেলে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে নবজাতকের বাবা-মার পরিচয় মেলে।

জানা গেছে- নবজাতকটি একটি হিন্দু দম্পতির। মার গর্ভ থেকে মৃত জন্ম নেয়ায় স্বজনরা তাকে কাগজের কার্টুনে মুড়িয়ে হরিহর নদীর পাড়ে মাটি চাপা দিয়েছিলেন।
এদিন সকালে স্থানীয়রা নদীর পাড়ে গেলে মানুষের হাত দেখতে পান। পরে মাটি সরিয়ে একটি কাগজের কার্টুন দেখেন তারা। কার্টুন খুলতেই বেরিয়ে আসে নবজাতকের (ছেলে) মরদেহ।

মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) যোগেশ মণ্ডল বলেন- খুলনার পাইকগাছা উপজেলার কাঠিপাড়া রাঢ়ুলিয়া এলাকার সুমঙ্গল দেবনাথের স্ত্রী সন্ধ্যা দেবনাথ একটি মৃত ছেলে প্রসব করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় কেশবপুরের একটি ক্লিনিকে অস্ত্রপ্রচারের মাধ্যমে তিনি মৃত সন্তান প্রসব করেন। সন্ধ্যা দেবনাথের বাবার বাড়ি মণিরামপুরের বাকোশপোল গ্রামে। রাতেই তার বাবার বাড়ির লোকজন কাগজের কার্টুনে মুড়িয়ে শিশুটিকে বাড়ি এনে হরিহর নদীর পাড়ে মাটি চাপা দিয়ে রাখেন।

এসআই যোগেশ বলেন- সকালে নদীর পাড়ে লোকজন নবজাতকটির একটি হাত দেখতে পান। পরে তারা মাটি খুঁড়ে কার্টুনসহ শিশুটির লাশ বের করে আনেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হইচই পড়ে যায়।

থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম বলেন- আমরা ঘটনাস্থলে গেলে নবজাতকের পরিচয় মেলে। আশপাশের কাউকে না জানিয়ে সন্ধ্যা দেবনাথের স্বজনরা শিশুটিকে নদীর পাড়ে মাটি চাপা দেন। বিষয়টি তারা পাড়ার লোকজনদের জানালে এ সমস্যা হতো না।

এসআই শাহীন বলেন- নবজাতকের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। ধর্মীয় নিয়ম অনুযায়ী তারা শিশুটির সৎকার করবেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক