বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি হয়েছে ৪০ কোটি টাকার পণ্য

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার প্রায় ১৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানির আদেশ পাওয়া গেছে। পাশাপাশি মেলায় ৪০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। এবারের মেলায় বিশেষ অবদান রাখার জন্য ১২ ক্যাটাগরিতে ৪২ অংশগ্রহণকারী, বিভিন্ন দফতরের ১০ কর্মকর্তা এবং ২৭টি সংস্থা পুরস্কার পেয়েছে। সোমবার রাজধানীর অদূরে পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) আয়োজিত ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানানোবিস্তারিত পড়ুন

মেজর সিনহা হত্যা মামলায় এসআই নন্দদুলালসহ ৬ জনের যাবজ্জীবন

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। এই রায়ে টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেবের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এছাড়া কক্সবাজারের বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও নিজাম উদ্দিনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। বাকি সাতজন আসামি খালাস পেয়েছেন।বিস্তারিত পড়ুন

সারাদেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক

সারাদেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নির্বাচিতদের নিয়োগপত্র তুলে দিতে সোমবার (৩১ জানুয়ারি) সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (৩০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সুপারিশপত্র ডাউনলোড করবেন। সুপারিশপত্রে উল্লিখিত তারিখের মধ্যেবিস্তারিত পড়ুন

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রায়ের দিকে তাকিয়ে টেকনাফবাসী

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার শুনানি শেষ হয়েছে গত ১২ জানুয়ারি। যুক্তিতর্ক শেষে ৩১ জানুয়ারি রায়ের জন্য দিন ধার্য করেছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল। এরপর থেকে কেবল দিনটির অপেক্ষায় প্রহর গুনছেন সব শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে প্রদীপের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত টেকনাফবাসীর প্রতীক্ষা যেন শেষ হচ্ছে না। সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপসহ ১৫ আসামির কী সাজা হবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই জনমনে। মেজর সিনহা মোহাম্মদ রাশেদবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা দূরীকরণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা

‘প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা দূরীকরণে’ গণমাধ্যম সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে উইমেন ডিজএ্যাবালিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজনে সংগঠনের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সমাজে পিছিয়ে পড়া অনগ্রসর জাতিকে এগিয়ে নিতে হবে। পবিত্র সংবিধানের ৮ অনুচ্ছেদে বলা আছে সামাজিকবিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় মোটরসাইকেলে ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

যশোরের শার্শায় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত বাইসাইকেল আরোহী বাসুদেব দত্ত (৬৫) মারা গেছেন। শুক্রবার (২৮ জানুয়ারী) বিকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। শনিবার তার লাশ এ্যাম্বুলেন্স যোগে গ্রামের বাড়িতে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত বাসুদেব দত্ত উপজেলার বাগআঁচড়া গ্রামের মৃত কার্তিক চন্দ্র দত্তের ছেলে। পরে বেত্রবতী নদীর পাশে পারিবারিক শ্মশানে তার মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, একবিস্তারিত পড়ুন

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় একাদশ শ্রেণির ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, কলেজ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) ফল প্রকাশ করা হয়েছে। এছাড়াও নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের আগামীকাল রোববার (৩০ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি রাত ৮টার মধ্যে মোবাইলবিস্তারিত পড়ুন

সিগারেটের দাম বাড়লে ৩০ শতাংশ ধূমপান ছাড়বে

সিগারেটের দাম উল্লেখযোগ্য মাত্রায় বাড়ানো গেলে ৩০ শতাংশ ব্যবহারকারীই তা ছেড়ে দিতে চেষ্টা করবেন বলে এক গবেষণায় উঠে এসেছে। বুধবার (২৬ জানুয়ারি) ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রে বেসরকারি সংস্থা ‘উন্নয়ন সমন্বয়’ পরিচালিত ‘তামাক পণ্যে কর বৃদ্ধির সম্ভাব্য প্রভাব’ শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। গত বছরের নভেম্বর মাসে দেশের পাঁচটি জেলার ৬৫০টি তামাক ব্যবহারকারী নিম্ন আয়ের পরিবারের ওপর এই জরিপ পরিচালিত হয়েছে। জরিপের পরিসংখ্যান তুলে ধরে সভায়বিস্তারিত পড়ুন

পুলিশে কর্মরতদের ডোপ টেস্ট: এ পর্যন্ত চাকরিচ্যুত ৩৭ পুলিশ

বাংলাদেশ পুলিশে কর্মরতদের ডোপ টেস্ট (মাদকাসক্তি পরীক্ষা) করানো হচ্ছে। পরীক্ষায় কারও মাদক নেওয়ার তথ্য মিললে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডোপ টেস্টে এ পর্যন্ত পুলিশের ৩৭ জন সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইন্সে ‘পুলিশ সপ্তাহ-২০২২’-এর চতুর্থ দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সদরদপ্তরের ডিআইজি (অপারেশনস মিডিয়া আ্যন্ড প্ল্যানিং) মো. হায়দার আলী খান এসব তথ্য জানান। ডিআইজি হায়দার আলী খান বলেন, ‘অভিযোগ উত্থাপিত হলেবিস্তারিত পড়ুন

সংবাদপত্র হকারদের চিকিৎসা সহায়তাসহ পাশে থাকবে বসুন্ধরা

প্রচণ্ড শীত কিংবা ঝড়-বৃষ্টি যা-ই থাকুক, প্রতিদিন সূর্যের আলো ফোটার আগেই জনগণের হাতে পৌঁছে যায় দেশের খবর। কিন্তু প্রতিনিয়ত যারা এই কাজ করেন তাদের খবর রাখে না কেউ। হাজারো কষ্টে কাউকে পাশে পান না তারা। বলছি পত্রিকার সেই নেপথ্যের নায়ক হকারদের কথা। বরাবরের মতো গণমাধ্যমের অন্তরালের এই নায়কদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। দুর্ঘটনা-অসুস্থতাসহ যেকোনো বিপদে সারাদেশের ১৫ হাজারের বেশি হকারের পাশে থাকবে বসুন্ধরা। এছাড়াও কোনো হকারেরবিস্তারিত পড়ুন