বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

৯ জেব্রার মৃত্যুর ঘটনায় হবে তদন্ত কমিটি: শাহাব উদ্দিন

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নয় জেব্রার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, তদন্তের মাধ্যমে এসব জেব্রার মৃত্যুর সঠিক কারণ এবং কারও দায়িত্বে অবহেলা ছিল কিনা তা খুঁজে বের করা হবে। বন্যপ্রাণী সংরক্ষণে দৃঢ়প্রতিজ্ঞ এ সরকার দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘২০২১-২২ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের ওপর ডিসেম্বরবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে মিতু হত্যা: দ্বিতীয় মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিলো পিবিআই

চট্টগ্রাম নগরের চাঞ্চল্যকর সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে মিতুর বাবার করা দ্বিতীয় মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম আদালতে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিতু হত্যায় দুটি মামলা দায়ের হয়। প্রথম মামলা করেছিলেন স্বামী বাবুলবিস্তারিত পড়ুন

ইউএনও অফিসের কর্মকর্তাদের কাজ সুনির্দিষ্ট করে দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের (এও) দৈনন্দিন কাজ (চার্টার অব ডিউটিজ) সুনির্দিষ্ট করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (২৪ জানুয়ারি) তাদের কাজ সুনির্দিষ্ট করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইউএনওদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের দৈনন্দিন কাজের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিম্নরূপ- ‘আদালত সংক্রান্ত (সার্টিফিকেট মোকদ্দমা, মোবাইল কোর্ট) ও গোপনীয় বিষয় ব্যতীত অন্যান্য সব বিষয় প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের নিকট উপস্থাপিতবিস্তারিত পড়ুন

কৃষিপণ্য ও খাদ্যের গুণগতমান উন্নয়নে সহযোগিতা করবে ডেনমার্ক

কৃষিপণ্য ও খাদ্যের গুণগতমান উন্নয়নে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশকে সহযোগিতা প্রদান করবে ডেনমার্ক। কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশে বিনিয়োগের বিষয়েও উদ্যোগ নিবে ডেনমার্ক। মঙ্গলবার বিকালে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপির সাথে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন এ সহযোগিতার কথা জানান। বাংলাদেশের কৃষি উৎপাদনের অভাবনীয় সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশ পিছিয়ে আছে। দেশের আম, আনারস, কলা, টমেটো, আলু ও শাক সবজি প্রভৃতি রপ্তানি ওবিস্তারিত পড়ুন

সরকার ব্যবসায়ীদের উন্নত ডিজিটাল সেবা ও ওয়ানস্টপ সার্ভিস প্রদানে উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ব্যবসায়ীদের উন্নত ডিজিটালসেবা ও ওয়ানস্টপ সার্ভিস প্রদানের লক্ষ্যে নানা ধরনের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ কাস্টমস তাদের পেশাগত দক্ষতা, ডিজিটাল ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে রাজস্ব আদায়ে গতিশীলতাবৃদ্ধি, অপবাণিজ্য রোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ এবং সর্বোপরি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আরো সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২২ উপলক্ষে মঙ্গলবারে দেয়া এক বাণীতে এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বেরবিস্তারিত পড়ুন

শার্শায় ফেনসিডিলসহ যুবক আটক

যশোরের শার্শার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী এলাকায় মাদক বিরোধী অভিযানে ২৫০ (দুইশত পঞ্চাশ) বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। সোমবার (২৪ জানুয়ারী) ভোর রাতে তাকে আটক করা হয়। আটক আসামী হলো বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আ. রাজ্জাকের ছেলে আলম হোসেন (৩০)। ডিবি সূত্রে জানা গেছে, মাদক পাচার হচ্ছে এমন গোপন খবরে, ডিবি পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল সহ একটা চৌকস টিম নিয়ে রাতে বেনাপোল পোর্টবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৬০০ পরিবারের মাঝে কালের কন্ঠ শুভ সংঘের শীতবস্ত্র কম্বল বিতরন

সাতক্ষীরা কলারোয়ার সরসকাটিতে ৬০০ পরিবারের মাঝে কালের কন্ঠ শুভ সংঘের শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে৷ সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলার জয়নগর ইউনিয়নের সরসকাটি দাখিল মাদ্রাসায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী উপস্থিত থেকে এ সকল কম্বল বিতরণ করেন৷ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন৷ প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী বলেন, শীতবস্ত্র কম্বল বিতরনসহ সমাজের অসহায় ওবিস্তারিত পড়ুন

জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অর্জন করেছে কলারোয়ার সন্তান আরিয়ান

জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ-২০২২ এ সাতক্ষীরার কলারোয়ার সন্তান আরিয়ান তৃতীয় স্থান অর্জন করেছে। তাশফিকুর রহমান আরিয়ান কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের তৈয়েবুর রহমান (মিলন) ও আজমিন নাহার (জাকিয়া) দম্পতির জ্যেষ্ঠ পুত্র। আরিয়ানের পিতা তৈয়েবুর রহমান (মিলন) বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা। তিনি বর্তমানে স্পেশাল ব্রাঞ্চের ঢাকা কার্যালয়ে কর্মরত। তার মাতা আজমিন নাহার (জাকিয়া) ঢাকা ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের একজন সিনিয়র শিক্ষিকা। বাংলাদেশ দাবা ফেডারেশান সম্প্রতি রাজধানীর ফেডারেশান ভবনে শাহ সিমেন্টের পৃষ্ঠপোষকতায় জাতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার খানপুরে মিথ্যা অপহরণ মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সাতক্ষীরা সদরের খানপুরে বিএনপি ক্যাডার মারুফের ইন্ধনে প্রশাসনকে ভুল বুঝিয়ে পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে এক কিশোরীকে টোপ হিসেবে ব্যবহার করে আ’লীগ নেতা ইব্রাহীম খলিলসহ ৫ জনের নামে মিথ্যা অপহরণ মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শতশত এলাকাবাসী। মঙ্গলবার(১৮ জানুয়ারি) খানপুরের সর্বস্তরের জনগনের আয়োজনে বিকাল ৪টায় খানপুর বাজারে স্থানীয় নূর মোহাম্মদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অভিযুক্ত কিশোরের মা তহমিনা খাতুন, শিক্ষক ফেরদৌসি, আ’লীগ নেতা রেজাউল করিম, মিজানুর রহমান, ফেরদৌসী, কাকলি, নার্গিস সুলতানাসহ এলাকাবাসী।বিস্তারিত পড়ুন

নড়াইলের নড়াগাতি থানা পুলিশ কর্তৃক হারিয়ে যাওয়া টাকা উদ্ধার, প্রকৃত মালিককে প্রদান

নড়াইলের নড়াগাতি থানাধীন যোগানিয়া গ্রামস্থ জনৈক নওয়াব আলী খাঁন এর মেয়ে শারমিন আক্তার (২৬) ১৮ জানুয়ারি, মঙ্গলবার আনুমানিক ৯.টার সময় পিতার বাড়ি থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে যোগানিয়া থেকে পুটিমারিগামী সড়কের কোনো এক অজ্ঞাত স্থানে তার ভ্যানিটি ব্যাগে রক্ষিত ১০,০০০/- টাকা অসতর্কতাবশত পড়ে যায়। পুটিমারি পৌঁছানোর পূর্বেই তিনি ভ্যানিটি ব্যাগটি খুলে দেখেন যে, ভ্যানিটি ব্যাগের মধ্যে রক্ষিত ছোট টাকার ব্যাগটি নেই। তিনি দ্রুত নড়াগাতী থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।বিস্তারিত পড়ুন