Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মৃত্তিকা সংস্থার আয়োজনে অধিকার ভিত্তিক সচেতনতামূলক সভা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ৮নং ইশ্বারীপুর ইউনিয়ন পূর্ব বংশীপুর ৮নং ওয়ার্ডে দাসপাড়া উন্নয়ন মূলক সেবাদানকারী বেসরকারি সংস্থা যা এনজিও ব্যাুরো অনুমোদন প্রাপ্ত। দাশ পাড়ায় ২০ জন উপকূলীয় দলিত অনগ্রসর জনগোষ্ঠীর নারীর অধিকার ভিত্তিক সচেতনতামূলক (Right Based Awareness metting) অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটি সরকারি সেবাসমূহের অভিগম্যতা মানবাধিকার সুরক্ষা, আইনের সহায়তা উন্নয়নে লক্ষে শ্যামনগর উপজেলায় ৪টি ইউনিয়নে ৮ টি দলে ১৬০ জন যুব ও নারীদের নিয়ে কাজ করছে। শনিবার (২ নভেম্বর) বিকালবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পাকাপুল থেকে গার্লস স্কুল ব্রিজ পর্যন্ত “প্রেসক্লাব উদ্যান” ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি : বিশ্ব যুব দিবস উপলক্ষ্যে প্রাণসায়ের খালের দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসেবে শনিবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ উপস্থিত থেকে সাতক্ষীরায় কর্মরত সকল সাংবাদিকদের পক্ষে পাকাপুল থেকে গার্লস স্কুল ব্রিজ পর্যন্ত প্রাণসায়ের খালের পর্ব পাড়কে “প্রেসক্লাব উদ্যান” ঘোষণা করেছেন। এর আগে সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে পাকাপুল থেকে গার্লস স্কুল ব্রিজ পর্যন্ত প্রাণসায়ের খালের পূর্ব পাড়ে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জান্নাতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ

জান্নাতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর শনিবার সকাল ৮টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুরে অবস্থিতিত সম্পূর্ণ বেসরকারি ভাবে গড়ে উঠা মাদ্রাসা ক্যাম্পাসের হল রুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। জান্নাতুল কুরআন মাদ্রাসার চোয়ারম্যান কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, ইসলামিক ফান্ডেশনের উপপরিচালক মেহেদী হাসান, উপজেলা সহকারী শিক্ষা অফিসারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সমবায় দিবসে খামারিদের মাঝে প্রকল্প ঋণের চেক বিতরণ

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উপলক্ষে “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা,বর্ণাঢ্য র্যালি, ঋণের চেক বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে জাতীয় সমবায় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের হয়।বিস্তারিত পড়ুন
কালিগঞ্জে গাঁজা ও নগদ টাকাসহ নারী আটক

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ : কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে সাড়ে ৩শ’ গ্রাম গাজা ও নগদ ৮১ হাজার টাকাসহ জহুরা খাতুন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ঐ মাদক ব্যবসায়ী উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জাহাঙ্গীর আলম (মনি) এর স্ত্রী। থানা সূত্রে জানাযায়, মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলা ধলবাড়িয়া ইউনিয়নের জহুরা খাতুনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাতীয় যুব দিবসে প্রাণসায়র খালে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : “ছাত্র-জনতার অঙ্গিকার, প্রাণসায়ের খালের সংস্কার” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলার প্রাণসায়র খাল পরিচ্ছন্নতা/সংস্কার অভিযানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে বিশ্ব যুব দিবসে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ প্রাণসায়র খাল পরিচ্ছন্নতা/সংস্কার অভিযানের উদ্বোধন করেন। উল্লেখ্য যে, সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খাল বহু বছর ধরে দখল ও দূষণের শিকার। দীর্ঘ খালটি শহরেরবিস্তারিত পড়ুন
দেবহাটায় জামায়াতের যুব বিভাগের ফুটবল টুর্নামেন্ট

দেবহাটা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন ও সখিপুর ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে আন্ত:ওয়ার্ড ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টায় সখিপুর ইউনিয়নের সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠ ও কুলিয়া ইউনিয়নের উত্তর কুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোজাহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইয়াছির আরাফাতবিস্তারিত পড়ুন
দেবহাটায় জাতীয় যুব দিবস উৎযাপন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় যুব দিবস উৎযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়নের আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, প্রশিক্ষণ সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা সহকারী কমিশন (ভূমি)বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় উদারতার আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

প্রেস বিজ্ঞপ্তিঃ “দক্ষ যুব গড়বে দেশ, বৈষ্যমহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলার অন্যতম বৃহৎ এবং প্রবীন স্বেচ্ছাসেবী সংগঠন উদারতা যুব ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য যুব র্যালী, যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । প্রধান অতিথি হিসেবে, সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে কারিগরি শিক্ষার প্রতি জ্বোর দেওয়ার জন্য যুবদের অনুরোধ জানান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মফিজুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে হিসেবে উপস্থিতবিস্তারিত পড়ুন
তালায় দাদীকে জবাই করে হত্যা করলো পৌত্র!

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় দাদী সখিনা খাতুন (৭০) কে জবাই করে হত্যা করেছে এক নেশাগ্রস্থ পৌত্র (পোতা)। সখিনা খাতুন তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামের মৃত কওছার জোয়ার্দারের স্ত্রী। আর হত্যাকারী মশিয়ার রহমান জোয়ার্দারের পুত্র নেশাগ্রস্থ হানিফ জোয়ার্দার (২৩)। সে স্থানীয় শালিখা কলেজে ডিগ্রীতে অধ্যয়নরত বলে জানা গেছে। শুক্রবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে উক্ত ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশ ও হত্যাকারীকে থানায়বিস্তারিত পড়ুন

