Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
“শেখ হাসিনা কি আদৌ পদত্যাগপত্র জমা দিয়েছেন?”

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তিনি পদত্যাগপত্র আদৌ জমা দিয়েছেন কি না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের বিশিষ্ট কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়াম ‘অভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশ চাই?’ শীর্ষক মতবিনিময়ে এ প্রশ্ন তোলেন তিনি। ফরহাদ মজহার বলেন, ফ্যাসিস্ট নিজেকে সংবিধানের মধ্যে হাজিরবিস্তারিত পড়ুন
সরকার পতনের পর ‘আত্মগোপনে’ পুলিশের ৮০০ সদস্য

শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ের প্রায় কয়েক হাজার পুলিশ সদস্য। এদের মধ্যে এখনও কাজে যোগ দেননি প্রায় ৮০০ সদস্য। কয়েক দফায় তাদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও, কোনো হদিস নেই এসব সদস্যের। তারা কোথায় আছেন, সে বিষয়েও কোনো তথ্য নেই পুলিশ সদর দপ্তরের কাছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে প্রথম থেকেই বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের কিছু শীর্ষ কর্মকর্তা। আন্দোলনকারীদের হয়রানি, সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতনসহ নির্বিচারে গুলি করেবিস্তারিত পড়ুন
বাংলাদেশে পালাবদল, প্রভাব বিস্তারে ভারতকে কি টেক্কা দেবে চীন?

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে। কেননা হাসিনার সঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের কারণে বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে পেরেছিল। অন্য প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ থাকলেও শেখ হাসিনার কারণে বাংলাদেশ ছিল তাদের বিশ্বস্ত সঙ্গী। পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতে চীন ব্যাপকভাবে অন্যবিস্তারিত পড়ুন
বাছুরের গলায় মালা, গায়ে শাল জড়িয়ে চুমু খেলেন মোদি

নতুন একটি বাছুরের জন্ম হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে। সেই বাছুরের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন তিনি। আজ শনিবার নিজের এক্স অ্যাকাউন্টে বাছুরটির সঙ্গে নিজের একটি ভিডিও ও কয়েকটি ছবি প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। তাতেই ধরা পড়েছে বাছুরের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর খুনসুটির চিত্র। বাছুরটির মাথায় সাদা একটি দাগ রয়েছে। যেটির সঙ্গে আলোর সাদৃশ্যতা রয়েছে। এ কারণে তিনি বাছুরটির নাম রেখেছেন ‘দীপজ্যোতি’। ভারতের প্রধানমন্ত্রী তার পোস্টে লিখেছেন, ‘আমাদের ধর্মীয়গ্রন্থে বলা আছে— ‘‘গাভ:বিস্তারিত পড়ুন
উদ্দেশ্যমূলক কারখানা বন্ধ রাখা মালিকদের মনে রাখা হবে : শিল্প উপদেষ্টা

উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ রাখা মালিকদের মনে রাখা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নুরুল কাদির অডিটোরিয়ামে আশুলিয়ার তৈরি পোশাক কারখানায় চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আদিলুর রহমান খান বলেন, ‘শ্রমিকদের আহ্বান জানাচ্ছি আগামীকাল তারা কারখানাতে ফিরবেন। আর যে সমস্ত কারখানার মালিকপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ রাখবেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন, তাদেরকেও মনেবিস্তারিত পড়ুন
আশাশুনিতে নির্যাতনকারী তারিকুল ও জুয়েলের বিচারের দাবিতে মানববন্ধন

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে গণমানুষের নির্যাতনকারী তারিকুল ও জুয়েলের বিচারের দাবিতে মানববন্ধন ও ভুক্তভোগী নারীদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে ইউনিয়নবাসী। সহস্রাধিক নির্যাতিত নারী-পুরুষের অংশগ্রহণ মানববন্ধনের বক্তব্য রাখেন ইউপি সদস্য নজরুল ইসলাম, আব্দুল কাদের, ইউনিয়ন যুবদলের আহŸায়ক জাহাঙ্গীর আলম, সাবেক সেনা সদস্য মহিউদ্দিন আহমেদ। বিএনপি নেতা হাবিবুল্লাহ এর সঞ্চালনায় নির্যাতিত নারী পুরুষের মধ্যে বক্তব্য রাখেন সালমা বেগম, বাবুল আহমেদ,বিস্তারিত পড়ুন
কালিগঞ্জের সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল হামিদ আর নেই

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক আলোকিত বাংলাদেশ’ পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সদস্য ও প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হামিদ (৫৮) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১০ সেপ্টেম্বর) বিকালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শেখ আব্দুল হামিদ উপজেলার কুশলিয়া ইউনিয়নের গোবিন্দপুরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দুটি হত্যা মামলায় সাবেক এসপি, আ.লীগ নেতা ও সাংবাদিকসহ আসামি ৭৮ জন

সাতক্ষীরায় দুটি হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সাতক্ষীরা আমলী আদালত ১ এ মামলা দুটি দায়ের হয়েছে। পৃথক এই দুটি হত্যা মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবিরকে। এছাড়া, এএসপি কাজী মনিরুজ্জামান, সদর থানার ওসি এনামুল হক, তদন্ত ওসি আমিনুল ইসলাম বিপ্লব, শেখ নাসিরউদ্দিন, ডিবির পরিদর্শক এনামুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক সংসদ সদস্যবিস্তারিত পড়ুন
আশাশুনিতে যুবদল নেতার দখলে ব্যবসা, ফিরে পেতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন যুবদলের আহবায়ক বকচর গ্রামের শহিদুল ইসলাম সরদার, আব্দুল্লাহ সরদার ও আমানুল্লাহ সরদারের বিরুদ্ধে দোকানের মালামাল ও নগদ টাকা লুট পূর্বক দোকানঘর জবরদখল, মারপিট ও হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একই ইউনিয়নের মাড়িয়ালা গ্রামের মোঃ এবাদুল গাজীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (এনছান) এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, মাড়িয়ালা সেটবাজারের এনছান গার্মেন্টস এন্ডবিস্তারিত পড়ুন
শার্শার নবাগত ইউএনও’র সাথে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সৌজন্য সাক্ষাৎ

শাহারুল ইসলাম রাজ : শার্শা উপজেলার নবগত নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান এর সাথে সৌজন্য সাক্ষাত ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সকল পর্যায়ের নেতৃবৃন্দ। তিনি এর আগে মেহেরপুর সদর উপজেলায় ইউএনও হিসাবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ সৌজন্য সাক্ষাত, ফুলের শুভেচ্ছা ও মত বিনিময় করেন।মত বিনিময় সময় শার্শা উপজেলাধীন বাগাআঁচড়া ইউনিয়নের সাত মাইল পশুহাট নিয়ে মতবিনিময় করে পশুহাটটি বাগাআঁচড়া বাজারের বিশিষ্টবিস্তারিত পড়ুন

