বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে গত তিন ধরে পটুয়াখালীর বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা। রোববার (১৫ সেপ্টেম্বর) আবহাওয়া অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে জনজীবনে নেমেছে স্থবিরতা। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানেবিস্তারিত পড়ুন

যক্ষ্মারোগের নিয়ন্ত্রণে সাতক্ষীরায় শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন

সাতক্ষীরা প্রতিনিধি : ২০৩৫ সালের মধ্যে দেশকে যক্ষ্মামুক্ত করতেই হবে। এজন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে কাজ করতে হবে। কেননা ২০৩৫ সালের পর বন্ধ হয়ে যেতে পারে যক্ষ্মা নিয়ন্ত্রণে বিশ্ব সংস্থার বরাদ্দ। প্রতি বছর বিশ্বে প্রায় ১ কোটির বেশি মানুষ যক্ষ্মারোগে আক্রান্ত হয়। এর মধ্যে প্রায় ১৩ লাখ মানুষ প্রতি বছর মারা যায়। প্রধানত কর্মক্ষম (১৫-৪৫ বছর) জনগোষ্ঠীই যক্ষ্মায় বেশি আক্রান্ত হয়। সর্বাধিক যক্ষ্মারোগী থাকা ৩০টি দেশের মধ্যে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

সুবিধাভোগী ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা : উপদেষ্টা

মুক্তিযোদ্ধা না হয়ে যারা মুক্তিযোদ্ধার সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। রোববার (১৫ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের উত্তরে এ কথা জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধার তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে বলে অভিযোগ আছে, যাচাই-বাছাইয়ের কথা বলা হচ্ছে। এবিস্তারিত পড়ুন

অভ্যুত্থানে শহীদ ৮৭৫ জনের মধ্যে ৪২২ জন বিএনপির : ফখরুল

‘জুলাই-আগস্ট গণহত্যায়’ ১৩ আগস্ট পর্যন্ত সমগ্র দেশে শহীদ হয়েছেন ৮৭৫ জন মানুষ। যার মধ্যে কমপক্ষে ৪২২ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৫ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ‘গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রায় বিএনপির ভূমিকা, অবদান ও প্রত্যাশা’ বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ফখরুল বলেন, আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। ইতিহাস সাক্ষ্য দেয়, গণতন্ত্র প্রতিষ্ঠায়বিস্তারিত পড়ুন

পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ড. ইউনূস

বাংলাদেশের পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সাক্ষাতে এলে ড. ইউনূস এ সহায়তা চান।

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ৫ দিনের রিমান্ডে

রাজধানীর আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানা উল্লাহ এ রিমান্ড আদেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা আদাবর থানার ইন্সপেক্টর মো. আব্দুল মালেক সাত দিনের রিমান্ডে আবেদন করেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের সাংগঠনিকবিস্তারিত পড়ুন

সাবেক গভর্নর ও সালমান এফ রহমানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

বল প্রয়োগ করে চাকরি থেকে পদত্যাগ করানো, প্রতারণা ও মানহানির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) এর সাবেক ও বর্তমান ১০ কর্মকর্তা এবং সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১২ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আজ রবিবার বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম. ফরমানুল ইসলাম বাদি হয়ে মামলারবিস্তারিত পড়ুন

পদত্যাগ করছেন কেজরিওয়াল

ছয়মাস কারাগারে বন্দী থাকার পর জামিনে বের হয়েই বড় ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৪৮ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। স্থানীয় সময় রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দলীয় সম্মেলনে নিজেই একথা ঘোষণা করেন কেজরিওয়াল। নির্বাচনে জেতার আগে এই পদে আর ফিরতে চান না তিনি। এছাড়া দিল্লিতে আগাম নির্বাচনেরও দাবি জানিয়েছেন কেজরিওয়াল। খবর এনডিটিভি। দিল্লিতে একটি দলীয় সম্মেলনে কেজরিওয়াল বলেন, ‘দুই দিন পরে আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগবিস্তারিত পড়ুন

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় কমিটি গঠন

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ২০২৪-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কর্মপরিষদ সদস্যবৃন্দের তালিকা নাম ঘোষণা করা হয়। কমিটির সাধারণ সম্পাদক পদে রয়েছেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের কৃতিসন্তান মাওঃ ফয়সাল মাহমুদ। নিম্নে কমিটির তালিকা দেওয়া হলো : ১. সভাপতি : শরীফুল ইসলাম মাদানী সাংগঠনিক মান : কেন্দ্রীয় কাউন্সিল সদস্য শিক্ষাগত যোগ্যতা : (লিসান্স, মদীনা বিশ্ববিদ্যালয়), যেলা : রাজশাহী ২.সহ-সভাপতি : মুহাম্মাদ আবুল কালাম সাংগঠনিক মান : কেন্দ্রীয় কাউন্সিলবিস্তারিত পড়ুন

চোরাপথে ভারতে পালানোর হিড়িক

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সরকার পরিবর্তন ও শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ায় বিপদে পড়েছেন আওয়ামী লীগের সদ্য সাবেক সংসদ-সদস্য, মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা। আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলিতে বর্ষণ ও নিহতের ঘটনায় সারাদেশে তাদের নামে মামলা দায়ের করা হচ্ছে। এর ফলে আটক এড়াতে তারা দেশের বিভিন্ন প্রান্তে পালিয়ে বেড়াচ্ছেন। এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, জনরোষ থেকে প্রাণ ও গ্রেপ্তার এড়াতে নেতাকর্মীরা আকাশ, জল ও স্থলপথে ভারতেবিস্তারিত পড়ুন