রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেড়ি বাধ নির্মাণে ক্ষতিগ্রস্থ জমির মালিকদের ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারী প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে দক্ষিণ বেদকাশীর চরামুখাতে মানববন্ধন করেছে স্থানীয় ক্ষতিগ্রস্থরা। সোমবার (৩ ফেব্রুয়ারী) কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখার মেদেরচর এলাকায় নির্মিত বেড়ি বাধের উপর দাঁড়িয়ে ক্ষতিপুরণের দাবিতে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে স্থানীয় সমাজকর্মী আসলাম চৌধুরীর পরিচালানায় বক্তব্য দেন ক্ষতিগ্রস্থ জমির মালিক কর্ণধার মন্ডল, সন্তোষ মন্ডল, প্রণয় মন্ডল, মনিরুজ্জামান বাচ্চু, প্রশান্ত মন্ডল, দেবব্রত মন্ডল, পরেশ গাইন, পুলিন মন্ডল, গোপাল চন্দ্র মন্ডল প্রমুখ।

এসময় ক্ষতিগ্রস্থরা দাবি করে জানান, প্রাকৃতিক দূর্যোগ সহ নানা প্রতিকূলতায় লড়াই করে বেঁচে থাকতে হয় এই জনপদের মানুষকে। বিশেষ করে আইলা পরবর্তী এই জনপদের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্থ হন। এছাড়া প্রতিবছর নদী ভাঙ্গনের ফলে এ জনপদের মানুষের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। গত ২৪ সালে এই এলাকায় বেড়ি বাধ নির্মাণ শুরু হয়। এই কাজ শুরু থেকে ব্যাপক অনিয়মের মধ্যে দিয়ে কাজ চলতে থাকে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীরা নিয়মনীতির তোয়াক্কা না করে জোরপূর্বক স্থানীয়দের জমি থেকে গভীর ভাবে মাটি কাটতে থাকে। এমন ভাবে মাটি কাটতে শুরু করে যেখানে পরবর্তীতে ফসল ও চিংড়ি চাষ ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। আরো দাবি করেন যে ভাবে মাটি কেটে নেওয়া হয়েছে এতে করে ওই জমিগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন এন্ড কোং এর স্বেচারিতায় ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন কৃষি ও মৎস্য চাষিরা।

আরো বলেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন তথা ১৪/১ পোল্ডারের মেদেরচর হইতে পদ্মপুকুর স্লুইচ গেইট অভিমুখে এবং চরামুখা খেয়াঘাট সংলগ্ন তপন বাবুর বাড়ী হইতে খালেরগোড়া অভিমুখে বাচ্চু সাহেবের ঘের পর্যন্ত আমাদের জমি অধিগ্রহণ না করে প্রভাব খাটিয়ে জোরপূর্বক আমাদের কৃষি জমি হইতে একস্কেভেটর দিয়ে মাটি কেটে নেওয়া এবং জমি জোরপূর্বক বেড়ি বাধের ভিতরে নিয়েছে। তখন আমরা জমির মালিকগণ পূনরায় বাঁধা দিলে আমিন এন্ড কোং এর ম্যানেজার আমাদের সহিত চরমভাবে দূর্ব্যবহার করে। আমরা নদীর বাধ রক্ষায় জমি দিতে রাজি আছি। কিন্তু সেটি প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু কোন আলোচনা ছাড়াই আমাদের জমি নিয়ে নেওয়া ও সেখান থকে মাটি কাটায় আমরা ক্ষতিগ্রস্থ। তাই সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে আমাদের ক্ষতিপুরণের দাবি জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত