Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করব : অমিত শাহ

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে এক সমাবেশে ভাষণে তিনি বলেন, বিজেপি সরকার গঠনের পর ঝাড়খণ্ডের প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করবে বিজেপি সরকার। স্থানীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এই খবর জানিয়েছে। উপজাতীয় স্বাধীনতা সংগ্রামী সিধু কানহুর জন্মস্থান হিসেবে সম্মানিত সাঁওতাল পরগণার ভোগনাডিতে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, পরিবর্তনের এই যাত্রা রাজ্যের প্রতিটিবিস্তারিত পড়ুন
দুর্গাপূজায় ভারত যাচ্ছে ৩ হাজার টন ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।বাণিজ্য মন্ত্রণালয় থেকেও বিষয়টি নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে আরও বলা হয়েছে, রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশবিস্তারিত পড়ুন
বাইডেনের নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতসহ তার আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন। তবে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুহাম্মদ ইউনূসের সাক্ষাত হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ড. ইউনূসের। এর পাশাপাশি মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ নেদারল্যান্ডস, নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে। জাতিসংঘে বাংলাদেশ মিশনবিস্তারিত পড়ুন
পাহাড়ে আইনশৃঙ্খলার অবনতি করলে ছাড় দেওয়া হবে না : স্বারাষ্ট্র উপদেষ্টা

পাহাড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হতে দেওয়া যাবে না। যারা আইনশৃঙ্খলার অবনতি করবে তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটিতে সংঘাতের ঘটনা নিয়ে রিজিয়নের প্রান্তিক হলে জেলার স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় তিনি একথা বলেন। তিনি বলেন, আইনশৃঙ্খলার যাতে উন্নতি হয় সেই ব্যাপারে সহযোগিতা করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনকে সহযোগিতাবিস্তারিত পড়ুন
অশান্ত পাহাড়, সাজেকে ঘুরতে গিয়ে আটকা ৮ শতাধিক পর্যটক

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় পরিবহন ধর্মঘট এবং তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধের কারণে রাঙামাটির ভূস্বর্গ খ্যাত সাজেকে ভ্রমণে গিয়ে আটকে পড়েছেন আট শতাধিক পর্যটক। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। একই সঙ্গে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাঙামাটিতে সংঘর্ষের ঘটনায় বাস, সিএনজি অটোরিকশা, ট্রাক ভাঙচুর ও শ্রমিক আহতের প্রতিবাদে মালিক শ্রমিক যৌথ বিবৃতিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটেরবিস্তারিত পড়ুন
জাতিসংঘে হচ্ছে না মোদি-ইউনূস বৈঠক

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা জানান। তিনি জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রী; ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডি প্রশাসকের সঙ্গে দেখাবিস্তারিত পড়ুন
তোফাজ্জলকে পিটিয়ে হত্যায় ঢাবির ৫ শিক্ষার্থী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন (৩০) নামে এক যুবককে হত্যার ঘটনায় ছাত্রলীগের সাবেক এক নেতাসহ ৫ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জালাল মিয়া (২৫), মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া (২১), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন, গণিত বিভাগের আহসান উল্লাহ (২৪) এবং জিওগ্রাফির আল হোসেনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিএনপির কর্মী সমাবেশে সাবেক এমপি হাবিব :
ভোটযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, বেগবান করুন সাংগঠনিক কার্যক্রম

নিজস্ব প্রতিনিধি : বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিএনপির সকলেই ভোটযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। গ্রামে গ্রামে নারী-পুরুষকে সংগঠিত করে দলীয় কার্যক্রম আরও বেগবান করুন। তিনি বলেন, জনগণের সেবক হিসেবে থাকবো আমরা। মানুষের খেদমত করবো। কোনো বিশৃঙ্খলা হতে দিব না। কলারোয়ার শান্তিপ্রিয় মানুষ কোনো অন্যায়-অবিচার চায় না। বুধবার বেলা ১২টায় কলারোয়া পৌরসভা মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

সাতক্ষীরা সংবাদদাতাঃ ‘গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন’ ¯েøাগানে ০১-৩০ সেপ্টেম্বর-২৪ গ্রাহক সেবা মাস উপলক্ষে ১৮ই সেপ্টম্বর ২০২৪ বিকেল ৫ টায় গ্রাহকদের সাথে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সাতক্ষীরা শাখার কর্মকর্তাদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শাখা প্রধান ও এভিপি মোহাম্মদ সাদেক আলীর সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার শেখ বেলাল হোসেনর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জোনালের ইভিপি কামরুল বারী ইমামী। অনুষ্ঠটানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতবিস্তারিত পড়ুন
ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক সভা

ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াই.পিএ,জি)’র অয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্টর এর সহযোগিতায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াই.পিএ,জি)’র ত্রৈমাসিক সভা ম্যানগ্রোভ সভাঘর, সাতক্ষীরায় (১৮ সেপ্টেম্বর ২০২৪) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। ফিল্ড কো-অরডিনেটর মোঃ আবু তাহের এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ওয়াই.পিএ,জি এর সমন্বয়ক নির্মল গাইন এবং অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিএফজি,র কো-অরডিনেটর অধ্যক্ষ (অ.) পবিত্র মোহন দাশ ও দি হাঙ্গার প্রজেক্ট, খুলনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক মোঃ মাসুদুর রহমান রনজু। অতিথিবৃন্দ সভায় দিবিস্তারিত পড়ুন

