বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আইএফআইসি ব্যাংক সালমানমুক্ত, পর্ষদ পুনর্গঠন

পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান ফজলুর (এফ) রহমানের নিয়ন্ত্রণে থাকা আইএফআইসি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গঠন করা হয়েছে নতুন পরিচালনা পর্ষদ। পুনর্গঠিত পর্ষদে নেতৃত্বে দেবেন ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মেহমুদ হোসেন। বুধবার (৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতকল্পে ও জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকবিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন লুৎফে সিদ্দিকী। বুধবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত পদে থাকাকালে লুৎফে সিদ্দিকী উপদেষ্টা পদমর্যাদার বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যাবিস্তারিত পড়ুন

সচিবদের কাছ থেকে এক পাতার পরিকল্পনা চাইলেন প্রধান উপদেষ্টা

জনস্বার্থকে সামনে রেখে রাষ্ট্রের সকল ক্ষেত্রে সংস্কার পরিচালনার নির্দেশ দিয়েছেন অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এজন্য মন্ত্রণালয়গুলোর সচিবদের নিজ পরিকল্পনা এক পাতার মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠাতে বলেন তিনি। সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বেলা ১১টায় অনুষ্ঠিত সচিব সভায় সরকারের সচিবদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে অংশ নেওয়া একাধিক সচিবের সঙ্গে কথা বলে এ সব তথ্যবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের নলতা কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা কলেজের দুর্নীতিবাজ ও শিক্ষা ব্যবসায়ী অধ্যক্ষ তোফায়েল আহেমেদের পদত্যাগের একদফা দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। পরে বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয়ক মো: রনি শেখ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমন্বয়ক হামিদুল ইসলাম, মো:বিস্তারিত পড়ুন

বেনাপোল চেকপোস্টে ভারতগামী ৮ পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ৮ জন পাসপোর্ট যাত্রীর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে বেনাপোল চেকপোস্ট মহাসড়কের পাশে একটি মার্কেটের গলি থেকে দুইজনের ১৩ হাজার টাকা উদ্ধার করে দিয়েছেন স্থানীয় বিজিবি, বন্দর ও বাজার কমিটি। বাকী ব্যক্তিদের খোয়া যাওয়া টাকা নিয়ে ছিনতাইকারী লাপাত্তা হওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি। জানা যায়, ভারত গমনের প্রধান ফটক বেনাপোল চেকপোষ্ট। এই পথে প্রতিদিনি ৫ থেকেবিস্তারিত পড়ুন

চাঁদাবাজদের বিরুদ্ধে রাজগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী শান্তা এন্টারপ্রাইজের মালিক মিনা পারভীন। সোমবার বিকালে রাজগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান- আমার স্বামী মোঃ বাবর আলী বাবু উপজেলার ৯নং ঝাঁপা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির দীর্ঘদিনের সভাপতি। আমি একজন দেশ এবং দেশের বাইরে থেকে পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোতা ও ব্যবসায়ী। আমি রাজগঞ্জ বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী ছিলাম। চাঁদাবাজদের ধারাবাহিক অত্যাচারে আমি আজ স্বর্বশান্তবিস্তারিত পড়ুন

শ্যামনগর থানায় নতুন ওসি মেহেদী হাসানের যোগদান

আবু সাঈদ : সাতক্ষীরার শ্যামনগর থানায় নতুন ওসি মেহেদী হাসান এর যোগদান, তিনি ইতিপূর্বে সাতক্ষীরা কোর্ট ইন্সপেক্টর হিসেবে দীর্ঘদিন সুনামের সহিত দায়িত্ব পালন করেন। সম্প্রতি বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি বা যোগদান কোরান পুলিশের উদ্ধাতন কর্মকর্তা। তারই ধারাবাহিকতায় সাবেক কোর্ট ইন্সপেক্টর মেহেদী হাসানকে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করেন। তিনি ইতিপূর্বে কোট ইন্সপেক্টর হিসাবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে চৌকস পুলিশ অফিসার হিসাবে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করেন।বিস্তারিত পড়ুন

কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সোহেল পারভেজ, কেশবপুর : যশোরের কেশবপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বন্যায় সকল আহত ও নিহতদের রুহের মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপজেলা শাখার আয়োজনে সোমবার বিকেলে শহরের টাইগার পয়েন্টে সংগঠনের কার্যালয়ে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল সভাপতিত্ব অনুষ্ঠানের করেন। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব কেশবপুরবিস্তারিত পড়ুন

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) তাকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (উত্তর) মো: রবিউল হোসেন ভূঁইয়া জানান, আজ বিকেলে আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ পাঁচ থানায় মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বনবিস্তারিত পড়ুন

সময় ১৮ দিন, অপশন ২টি, কী করবেন শেখ হাসিনা

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। তার কাঁধে ঝুলছে হত্যা ও দুর্নীতির শতাধিক মামলা, বাতিল হয়েছে কূটনৈতিক পাসপোটও (লাল পাসপোর্ট)। প্রস্তুতি চলছে আন্তর্জাতিক আদালতে মামলা দায়েরের। এমন অবস্থায়, তার ভারতের বাইরে যাওয়া অনেকটাই মুশকিল হয়ে পড়েছে। ভারতের আইন অনুযায়ী বিনা ভিসায় শেখ হাসিনা সে দেশে ৪৫ দিন থাকতে পারবেন। এর মধ্যে কেটে গেছে ২৭ দিন, হাতে আছে আর ১৮ দিন। এই অবস্থায় ক্ষমতাচ্যুত বাংলাদেশেরবিস্তারিত পড়ুন