শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টিসিসি ক্যাপ-২০ ক্রিকেট টূর্ণামেন্টের ২য় ম্যাচে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের জয়

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে টি সি সি কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ২য় ম্যাচে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ২১ রানে জয়ী হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল (১১জানুয়ারী) শনিবার সকাল১১টায় সাতক্ষীরার ইন্তাজ আলী স্মৃতি সংঘ ক্রিকেট ক্লাব ও কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

প্রথমে সকালে টসে জয়লাভ করে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ব্যাটিং করতে ৭ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে । অপরদিকে এ রানের জবাবে সাতক্ষীরা এন্তাজ আলী স্মৃতি সংঘ নির্ধারিত ওভারে ১৫৮/৯ রান সংগ্রহ করে। ফলে ২১ রানে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব জয়লাভ করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।তবে তুলসী ডাঙ্গা ক্রিকেট ক্লাবের পক্ষে সর্বোচ্চ রান করে, সুমন ৫৬, মিকাইল ৩৩ রান সংগ্রহ করে।

তুলসীডাঙ্গার পক্ষে সোহেল ৩ টি, আশিক ২ টি করে উইকেট লাভ করেন। আগামী রবিবার সকালে মুখোমুখি হবে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি বনাম বেনাপোল ক্রিকেট একাডেমি। ম্যাচ টি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন ও সাজেদুল করিম তপু।

স্কোরারের দায়িত্ব পালন করে জাহাঙ্গীর হোসেন। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, আঃ ওহাব মামুন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী

সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়িবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা