মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

প্রকল্পের সবকিছু ওপেন থাকবে, সবাই জানবে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে। এখন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বেশি নজর দিতে হবে। তিনি বলেছেন, প্রকল্পের সবকিছু ওপেন থাকবে। শুধু পিডি জানবে তা নয়, সবাই জানবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রথম অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভায় প্রধান উপদেষ্টা বলেন, এখনবিস্তারিত পড়ুন

দেশে গ্যাস আছে তবুও কেন এলএনজি আমদানি বুঝে আসে না : পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, দাতাগোষ্ঠী হাত খুলে টাকা দিতে চাচ্ছে। ইউএসএউড বলছে, তোমরা প্রকল্প তৈরি করো আমরা টাকা দেবো। যেসব প্রকল্পে বরাদ্দ ছিল কিন্তু টাকা নেওয়া হয়নি এসব টাকা বাজেট সহায়তা দিতে চায় বিশ্বব্যাংক। বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এসময় উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশে গ্যাস আছে তারপরও কেন এলএনজি আমদানি এটা আমার বুঝে আসে না। এলএনজিবিস্তারিত পড়ুন

তালায় খাল খনন ও টিআরএম-এর বকেয়া ক্ষতিপূরণ প্রদানের দাবি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় ‘কপোতাক্ষ নদ অববাহিকার পাখিমারা বিলের পলিদ্বারা ভরাট হওয়া খাল জরুরীভাবে খনন এবং বাস্তবায়িত টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণ প্রদানের দাবীতে’ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় তালা প্রেসক্লাবে পাখিমারা টিআরএম বিল এলাকার অধিবাসী আয়োজনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পাখিমারা টিআরএম বিল কমিটির বালিয়া এলাকার সভাপতি মোঃ আব্দুল আলীম সাংবাদিক সম্মেলন লিখিত বক্তব্য বলেন, কপোতাক্ষ অববাহিকার জলাবদ্ধতা দূরীকরণে ২০১৫ সালের জুলাই থেকে ২০২১বিস্তারিত পড়ুন

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে গত তিন ধরে পটুয়াখালীর বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা। রোববার (১৫ সেপ্টেম্বর) আবহাওয়া অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে জনজীবনে নেমেছে স্থবিরতা। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানেবিস্তারিত পড়ুন

যক্ষ্মারোগের নিয়ন্ত্রণে সাতক্ষীরায় শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন

সাতক্ষীরা প্রতিনিধি : ২০৩৫ সালের মধ্যে দেশকে যক্ষ্মামুক্ত করতেই হবে। এজন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে কাজ করতে হবে। কেননা ২০৩৫ সালের পর বন্ধ হয়ে যেতে পারে যক্ষ্মা নিয়ন্ত্রণে বিশ্ব সংস্থার বরাদ্দ। প্রতি বছর বিশ্বে প্রায় ১ কোটির বেশি মানুষ যক্ষ্মারোগে আক্রান্ত হয়। এর মধ্যে প্রায় ১৩ লাখ মানুষ প্রতি বছর মারা যায়। প্রধানত কর্মক্ষম (১৫-৪৫ বছর) জনগোষ্ঠীই যক্ষ্মায় বেশি আক্রান্ত হয়। সর্বাধিক যক্ষ্মারোগী থাকা ৩০টি দেশের মধ্যে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

সুবিধাভোগী ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা : উপদেষ্টা

মুক্তিযোদ্ধা না হয়ে যারা মুক্তিযোদ্ধার সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। রোববার (১৫ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের উত্তরে এ কথা জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধার তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে বলে অভিযোগ আছে, যাচাই-বাছাইয়ের কথা বলা হচ্ছে। এবিস্তারিত পড়ুন

অভ্যুত্থানে শহীদ ৮৭৫ জনের মধ্যে ৪২২ জন বিএনপির : ফখরুল

‘জুলাই-আগস্ট গণহত্যায়’ ১৩ আগস্ট পর্যন্ত সমগ্র দেশে শহীদ হয়েছেন ৮৭৫ জন মানুষ। যার মধ্যে কমপক্ষে ৪২২ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৫ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ‘গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রায় বিএনপির ভূমিকা, অবদান ও প্রত্যাশা’ বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ফখরুল বলেন, আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। ইতিহাস সাক্ষ্য দেয়, গণতন্ত্র প্রতিষ্ঠায়বিস্তারিত পড়ুন

পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ড. ইউনূস

বাংলাদেশের পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সাক্ষাতে এলে ড. ইউনূস এ সহায়তা চান।

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ৫ দিনের রিমান্ডে

রাজধানীর আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানা উল্লাহ এ রিমান্ড আদেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা আদাবর থানার ইন্সপেক্টর মো. আব্দুল মালেক সাত দিনের রিমান্ডে আবেদন করেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের সাংগঠনিকবিস্তারিত পড়ুন

সাবেক গভর্নর ও সালমান এফ রহমানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

বল প্রয়োগ করে চাকরি থেকে পদত্যাগ করানো, প্রতারণা ও মানহানির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) এর সাবেক ও বর্তমান ১০ কর্মকর্তা এবং সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১২ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আজ রবিবার বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম. ফরমানুল ইসলাম বাদি হয়ে মামলারবিস্তারিত পড়ুন