বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জ-ঝিকরগাছা সড়কের ধারে রোপন করা প্রায় শতাধিক তালগাছ নিধন

হেলাল উদ্দিন : তালগাছ বাড়ে ঝোঁপেঝাড়ে। ঝোঁপঝাড় কাটার সাথে সাথে তালগাছ নির্মম ভাবে কেটে সাবাড় করা হচ্ছে। যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ-ঝিকরগাছা সড়কের সালামতপুর গ্রামের পাশের মেইন সড়কের ধারে রোপন করা ছোট ছোট প্রায় শতাধিক তালগাছ মাছের ঘের কাটার সময় কেটে ফেলা হয়েছে এবং অনেকগুলো গাছ মাটিচাপা দেওয়া হয়েছে।

উপজেলার সম্মিলনী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক জনাব সফিয়ার রহমান এই তালগাছগুলো রোপন করেছিলেন। তিনি অত্যন্ত দুঃখ করে বলেন- গাছ লাগায়ে আর লাভ কি। এই বছর থেকে চিন্তা-ভাবনা করেছি আর গাছ লাগাবো না। এই পরিশ্রম বৃথা, ভুতের পরিশ্রম। নওগাঁর গহের আলী ভিক্ষা করে খেতো। তিনি রাস্তার ধারে তালগাছ লাগিয়ে বিখ্যাত হয়ে একুশে পদক পাইছিলো, আর আমি তালগাছ লাগিয়ে মানুষের পুরস্কার পাওয়াতো দুরের কথা, মানুষের গালাগালি পাচ্ছি। তিনি আরও বলেন- আমার হাতের লাগানো অনেক তালগাছ বড় হওয়ার আগেই রাস্তার নিচের জমির মালিকরা ঘের ব্যবসার নামে নিধন করছে।

জানা গেছে, ওই অঞ্চলের প্রভাবশালীরা কৃষি জমিতে মাছের ঘের কেটেছে। যা সরকারী নিয়মপরিপন্থি। এভাবেই কমে যাচ্ছে কৃষি জমি। জনাব সহকারি অধ্যাপক সফিয়ার রহমান বলেন- নির্বিচারে তালগাছগুলো মেরে ফেলা হয়েছে। এখন এর প্রতিবাদ কে করবে। প্রশাসনও নিরব, এলাকাবাসিও নিরব। যার যা ইচ্ছা সে তাই করছে। উল্লেখিত সড়কের পথচারী জানান- সফিয়ার স্যার অনেক বছর ধরে বিভিন্ন রাস্তার ধারে সরকারি জমিতে তালগাছ রোপন করে থাকেন। তিনি যে কাজ টা করেন, এই কাজটা আমাদের চোখে অনেক ভালো কাজ। কিন্তু এই রাস্তার ধারে মাছের ঘের কাটার সময় ঘের মালিকরা তালগাছগুলোর এইভাবে ক্ষতি করা ঠিক হয়নি। পথচারীরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং প্রশসানে সু-দৃষ্টি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত দেড়বিস্তারিত পড়ুন

  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ
  • শিক্ষা অফিসের পরিচয়ে ফোন, পিন-ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা : আতঙ্কে অভিভাবকরা