বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মা-ছেলের আলিঙ্গন দেখে যা বললেন মিজানুর রহমান আজহারী

দীর্ঘ সাত বছর পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কাছে পেয়েছেন ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মাকে পেয়ে আলিঙ্গন করেন তিনি।

মা-ছেলের এই আনন্দঘন মুহূর্তের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই দৃশ্য দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী।

আজ ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আজহারী লেখেন, ‘পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য!’

উন্নত চিকিৎসা নিতে যুক্তরাজ্যে গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে তাকে নিয়ে গাড়ি চালিয়ে লন্ডন ক্লিনিকে যান তারেক রহমান।

একটি ভিডিওতে দেখা যায়, কালো রঙের একটি গাড়ি চালাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পাশের সিটে বসা ডা. জোবাইদা রহমান। আর পেছনের সিটে খালেদা জিয়া। বিমানবন্দর থেকে হাসপাতালে যাওয়ার সময় সড়কজুড়ে বিএনপি নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়।

এর আগে বিমানবন্দরে খালেদা জিয়াকে গ্রহণ করেন তার ছেলে তারেক রহমান। দীর্ঘ সাত বছর পর মাকে পেয়ে জড়িয়ে ধরেন ছেলে। এরপর খালেদা জিয়াকে জড়িয়ে ধরেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। এ সময় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টার পর খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হয়। রাত ১০টা ৫৫ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত পথে পথে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দলের চেয়ারপারসনকে বিদায়ী শুভেচ্ছা জানান।

যুক্তরাজ্যে পৌঁছার পর সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কিছু দিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

এর আগে চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডনে যান বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ দিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

একই রকম সংবাদ সমূহ

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে পুরোনো চুক্তি নবায়নের বদলে নতুন চুক্তি চায়বিস্তারিত পড়ুন

পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির

রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্তবিস্তারিত পড়ুন

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় মধ্যপ্রাচ্যেরবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার
  • নারীরা নেতৃত্ব দিলেই বিশ্ব এগিয়ে যায়: খলিলুর রহমান
  • জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী
  • চুক্তি সই, বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান
  • রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক
  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর