বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইসলামী আন্দোলনের অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় ইসলামী আন্দোলনের অফিস উদ্বোধন ও দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে ।গত শুক্রবার(১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর সদরের ট্রাক টার্মিনাল এর বিপরীতে (শেখ আমানুল্লাহ কলেজ রোড) সংলগ্ন এলাকায় এই প্রথমবারের মতো ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা অফিস কার্যালয় উদ্বোধন করা হলো।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী কর্মসূচী শুরু হয়। পরে আলোাচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কার্যালয়টির উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ শোয়াইব আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগরের সভাপতি মাওলানা আবু রায়হান, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা কে এম রেজাউল করিম, সাধারন সম্পাদক প্রভাষক কাজী ওয়েজকুরুনীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের কলারোয়া উপজেলা শাখার সভপতি মাওলানা শহিদুল ইসলাম।এতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ শোয়াইব আহমেদসহ সাতক্ষীরা জেলা ও কলারোয়া উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবর্গ।দীর্ঘদিন পর কলারোয়ায় নিজ দলীয় কার্যালয় উদ্বোধন হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কলারোয়া শাখার নেতা কর্মীদের মধ্যে একটি অন্যরকম আমেজ বিরাজ করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ খাইরুল ইসলাম সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ-কলারোয়া শাখা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব