Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শার্শায় ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : শার্শায় ১৫পিচ ইয়াবাসহ আব্দুর রহমান বাপ্পি নামে এলাকার চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শার্শা থানার নাভারন দক্ষিন বুরুজ বাগান এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহমান বাপ্পি দক্ষিন বুরুজ বাগান গ্রামের মাদকের আড়ৎদার খ্যাত জয়নাল আবেদীনের ছেলে এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে শার্শাসহ বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে। পুলিশ জানায়, শার্শা থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটিবিস্তারিত পড়ুন
ভারত থেকে ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি : ভারতের জয়ন্তীপুর এলাকা থেকে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আনুষ্ঠানিক ভাবে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাতে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর বিওপি ও পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে তাদেরকে হস্তান্তর করা হয়। বৈঠকে রঘুনাথপুর বিওপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান এবং পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি প্রবীণচান্দ নিজ নিজ বাহিনীর নেতৃত্ব দেন। এসময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনার পর বিএসএফবিস্তারিত পড়ুন
আশাশুনিতে আধা-নিবিড় পদ্ধতিতে মাছ চাষের ভদ্রকান্ত সরকারের সফলতার গল্প

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ঝাটিকাটা গ্রামের ভদ্রকান্ত সরকার ছোটবেলা থেকেই মাছ চাষে আগ্রহী ছিলেন। জমি ছিল, পরিশ্রম করার মানসিকতা ছিল, স্বপ্নও ছিল—কিন্তু ঘাটতি ছিল সঠিক পদ্ধতি আর প্রয়োজনীয় সরঞ্জামের। তাই যতই চেষ্টা করতেন, ঘেরে মাছ ঠিকমতো বাঁচত না। কখনো অক্সিজেন কমে যেত, কখনো রোগ দেখা দিত, আবার কখনো উৎপাদন খরচই উঠত না। একসময় মনে হচ্ছিল, মাছ চাষ হয়তো তার পক্ষে সম্ভব নয়। এই কঠিন সময়েই সাতক্ষীরা উন্নয়নবিস্তারিত পড়ুন
চাঁদাবাজি–দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার গাজী নজরুল ইসলামের

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় নূরনগর নবীব সংঘ ক্লাব মাঠে ইউনিয়ন শাখার আয়োজনে এ অনুষ্ঠান হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির ডা. আলহাজ্ব মো. রুহুল আমিন। পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীবিস্তারিত পড়ুন
মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক মত বিনিময় সভা

“দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থসম্মান দুই মিলে”স্লোগানে সাতক্ষীরায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি ও জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৬ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির অধ্যক্ষ অপু হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. আশরাফ হোসেন। সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন
সম্মাননা পদক পেলেন মোস্তফা কামাল মাহ্দী

সম্মাননা পদক পেলেন বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, জাতীয় পত্রিকা দেশগ্রাম এর সম্পাদক ও প্রকাশক এবং দেশগ্রাম মিডিয়া সেন্টার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দী। আজ রাজধানীর গুলিস্তানের কাপ্তানবাজারস্থ খন্দকার কনভেনশন হলে সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাব কর্তৃক আয়োজিত বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি, মানবতার ফেরিওয়ালা, সুপার হিরো ডিএ তায়েব এর জন্মদিন উপলক্ষে আলোচনা ও মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সম্মাননা ক্রেস্ট প্রদানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন

সাতক্ষীরা জেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক, সাতক্ষীরা মূখ্য আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে মোজাফফর গার্ডেন রিসোর্ট এর সম্মেলন কক্ষে এ সম্মেলন হয়। সাতক্ষীরার মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক জনাব এস এম এ কাইয়ূম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (দায়িত্বে) জনাব মোঃ আবু হাশেম মিয়া। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তাবিস্তারিত পড়ুন
শার্শায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতার শোডাউন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে শার্শায় জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে শনিবার (১৫ নভেম্বর) প্রায় ৫ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় শার্শা মিনি স্টেডিয়াম থেকে শুরু হওয়া মিছিলটি শার্শা বাজার, নাভারণ, বেনাপোলসহ উপজেলার ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে। স্থানীয়রা ও পথচারীরা এই ব্যতিক্রমী শোডাউন দেখতে ভিড় করেন। শেষে শার্শা বাজারে মিছিলটি সমাপ্ত হয়। শোডাউন শেষে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্যবিস্তারিত পড়ুন
কলারোয়ার শারদীয় দুর্গোৎসবোত্তর পুনর্মিলনী অনুষ্ঠান

বিএনপির প্রকাশনা সম্পাদক ও বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় দেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। আমরা সব ধর্মের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। ধর্মীয় উৎসবসহ সবধরনের আচার-অনুষ্ঠানে আমরা পাশে থাকতে চাই। সদ্যসমাপ্ত দুর্গাপূজায় সার্বক্ষণিক আপনাদের পাশে থেকে আমরা অনুপ্রেরণা জুগিয়েছি। সবখানে সম্প্রীতি ও সৌহার্দের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। তালা ও কলারোয়ার সকল পূজামণ্ডপে আপনাদের সাথে নিয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছি। বিএনপির এইবিস্তারিত পড়ুন
ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় শ্যামনগরের আটুলিয়ায় ওলামা সম্মেলন

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের উদ্যোগে শনিবার সকাল ১০টায় ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত আলেম-ওলামাদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠান স্থল মুখরিত হয়ে ওঠে। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের গণমানুষের প্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে একটিবিস্তারিত পড়ুন

