Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ

জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে রোববার (৭ ডিসেম্বর) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি ফেসবুকে পোস্টে জানিয়েছেন, জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদকে তার বাসার সামনে থেকে আটক করা হয়েছে। শওকত মাহমুদ এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ২৫ এপ্রিল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ আত্মপ্রকাশ করে। দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ইলিয়াস কাঞ্চন, যিনিবিস্তারিত পড়ুন
চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহের যে কোনো দিন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা হবে বলেও জানান তিনি। রোববার (৭ ডিসেম্বর) ইসির দশম কমিশন সভা শেষে ইসি সানাউল্লাহ এসব কথা বলেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ঐতিহাসিক’ গণভোট সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়েবিস্তারিত পড়ুন
নির্বাচনী দায়িত্বে থাকছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়ায় বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের কোনো ধরনের দায়িত্ব রাখা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৭ ডিসেম্বর) তফসিল, গণভোট ও ভোটের আগে-পরে বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে কমিশনার এই তথ্য জানান। তিনি বলেন, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পাবেন শুধুমাত্র সরকারি ও আধাসরকারি ব্যাংকের কর্মকর্তারা। কমিশনার আরও জানান, চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিলবিস্তারিত পড়ুন
কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য সুখবর

কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের ঘোষণা দিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, এখন থেকে কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারী ব্যক্তিরাও নিকাহ রেজিস্ট্রার বা কাজী পদে আবেদন করতে পারবেন। আইন উপদেষ্টা জানান, এত দিন এই পদে আবেদন করার সুযোগ ছিল কেবল আলিম সনদধারীদের জন্য। তবে আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিধান সংশোধন করায় নতুন এই সুযোগ সৃষ্টি হয়েছে।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেলের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেল রানার ৮ম মৃত্যুবার্ষিকী আজ। প্রয়াত সোহেল রানা ছিলেন উপজেলার চেড়াঘাট নিবাসী এবং কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ও দৈনিক যশোর পত্রিকার কলারোয়া প্রতিনিধি এমএ সাজেদের একমাত্র পুত্র। ২০১৭ সালের ২৯ নভেম্বর ঢাকা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন সোহেল রানা (২২)। সাংবাদিক এমএ সাজেদ জানান, শনিবার ৮ম মৃত্যুবার্ষিকীর দিনে কবর জিয়ারতসহ পারিবারিকভাবে প্রয়াত সোহেলের আত্মার মাগফিরাত কামনা করা হবে। এছাড়া শুক্রবার জুম্মার নামাজ শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বাঁশদহা ফুটবল টুর্নামেন্টে রসুলপুর চ্যাম্পিয়ন

সাতক্ষীরার বাঁশদহা ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমীকে হারিয়ে রসুলপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শুক্রবার বিকেলে স্থানীয় প্রভাতী যুব সংঘের উদ্যোগে, বাঁশদহা রথখোলা সরকারি প্রাইমারি স্কুল ফুটবল মাঠে । চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এস এম ফুটবল একাডেমির সাতক্ষীরা বনাম রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হয়ে গোল শূন্য নিয়ে উভয় দল সরাসরি টাই ব্রেকারে যায়। ট্রাইব্রেকারে রসুলপুর ফুটবল একাদশ পাঁচ তিন গোলে এস এম ফুটবলবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের পল্লিতে পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, ঘর নির্মাণের হুমকি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর মৌজায় পৈতৃক সম্পত্তির ১৬ শতাংশ জমি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে সম্পত্তির মালিকপক্ষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলার ফরিদপুর গ্রামের শেখ আবু বক্কর সিদ্দিকের ছেলে মাহবুব আলম জানান, শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৮ টার দিকে শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের জহুর আলী কারিকরের ছেলে রফিকুল ইসলাম, তার ভাই সফিকুল ইসলাম ও স্থানীয় ভাড়াটে লাঠিয়াল বাহিনী নিয়ে তাদের দীর্ঘ ৫০ বছরের অধিকবিস্তারিত পড়ুন
সৎ নেতৃত্বেই নিশ্চিত হবে উপকূলের উন্নয়ন : সাবেক এমপি গাজী নজরুল

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গম উপকূলীয় জনপদ গাবুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার উদ্যোগে ২৮ নভেম্বর বিকালে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমির দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বক্তব্যের একপর্যায়ে তিনি উপকূলীয় অঞ্চলের অবহেলিত মানুষ, বিশেষ করে নদী–নির্ভর জেলে সম্প্রদায় এবং লোকসংগীত শিল্পে জনপ্রিয় বাওলিদের কল্যাণ বিষয়ক নানা প্রসঙ্গে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “এই অঞ্চলের জেলেরা নদী ওবিস্তারিত পড়ুন
শ্যামনগরে পানি নিষ্কাশনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানীপুর–ভেটখালী এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা নিরসনে ঝুড়ঝুড়ি–হীমখালী খালের সংযোগস্থলে কালভার্ট নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ২টায় তারানীপুর–ভেটখালী জামে মসজিদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত হয়ে তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জি.এম. মুত্তালিব হোসেন, আলহাজ্ব আব্দুল মাজেদ, মো. সফিকুল ইসলাম, গাজী খালিদ সাইফুল্লাহ, মো. আব্দুল আজিজ, মো. মাহতাব হোসেনবিস্তারিত পড়ুন
ধানের শীষকে বিজয়ী করতে উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে : জুয়েল

গাজী হাবিব, সাতক্ষীরা: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল বলেছেন, ফেব্রুয়ারীতে একটি অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও নজিরবিহীন নির্বাচন হবে ইনশাল্লাহ। এ নির্বাচনে মানুষের ভোট আমাদের ধানের শীষের পড়বে নাকি অন্য প্রতীকে পড়বে সেটা নির্ধারণ করবে আমাদের ব্যবহারের উপর। তারেক রহমান বলেছেন, ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন। আমরা উদারতা দিয়ে মানুষের মন জয় করতে চাই। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে সাতক্ষীরার মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টস’রবিস্তারিত পড়ুন

