রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় মাল্টা চাষে অভাবনীয় সাফল্য আক্তারুজ্জামানের

জুলফিকার আলী, কলারোয়া : বাতাসে টক-মিষ্টির গন্ধ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে মাল্টা। লুটিয়ে পড়েছে ডালপালা। এ দৃশ্য সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা গ্রামের আক্তারুজ্জামানের মাল্টা বাগানের। সেখানে গাছে গাছে মাল্টার ছড়াছড়ি দেখে উৎসাহিত হবেন যে কেউ। উপজেলা কৃষি কর্মকর্তাসহ পাশের বিভিন্ন গ্রামের লোকজন প্রতিদিনই ভিড় জমাচ্ছেন মাল্টা বাগনে। বাগানের ৬ বছর বয়সী গাছে থোকায় থোকায় মাল্টা ধরায় এ অঞ্চলে মাল্টা কিংবা চায়না কমলালেবুর মতো বিদেশী এই ফল চাষের উজ্জ্বল সম্ভাবনাবিস্তারিত পড়ুন

শার্শায় পুলিশের আয়োজনে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

শাহরুল ইসলাম রাজ, শার্শা (যশোর) : যশোরের শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানার আয়োজনে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগষ্ট) বিকালে শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ‍্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আকিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলার পুলিশ সুপারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আওয়ামী লীগ নেতা নুরুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিক, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে কাদপুর বায়তুল আমান জামে মসজিদ চত্বরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মরহুমের শ্বশুরালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আজিজ আহম্মেদ। দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দীদারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় “বেত্রবতী ব্রিজ” নির্মাণে ভূমি অধিগ্রহন জঠিলতার নিরসন

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় দীর্ঘদিন পর ভূমি অধিগ্রহন জঠিলতার অবসান শেষে বেত্রবতী ব্রিজ নির্মাণ কাজের অগ্রগতি লক্ষ করা যায়। জানা গেছে, সাতক্ষীরা জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বুধবার (২৩ আগষ্ট) সকাল ১১ টার দিকে বেত্রবতী ব্রিজ সংলগ্ন জমি অধিগ্রহনে পার্শ্ববর্তীর জমির দখল সীমানা নির্ধারন করা হয়েছে। উপজেলার পৌরসভাধীন ঝিকরা ও মুরারীকাটি মৌজার আওতায় ব্রিজের এপ্রোস সড়ক নির্মাণে সরকারিভাবে প্রায় ১ একর ১০ শতক জমি সিমানা পিলার দিয়ে অধিগ্রহন করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : শোকাবহ আগস্টের শোকগাঁথাকে হৃদয়ে ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনে সংসদ সদস্য নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলাবিস্তারিত পড়ুন

মনিরামপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

হেলাল উদ্দিন : মনিরামপুর থানা কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে জেলা পরিষদ হলরুম মনিরামপুরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার (যশোর)বিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৬ দিন ব্যাপী আয়বর্ধক প্রশিক্ষণের সমাপনী

নিজস্ব প্রতিনিধি : লিডার্সের প্রধান কার্যালয়ে বৃহস্পিবার বিকাল ৩:৩০টায় সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ও আয়বর্ধক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো. আক্তার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, শ্যামনগর, সাতক্ষীরা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়, শ্যামনগর, সাতক্ষীরা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব রনজিৎ কুমার বর্মন, কার্যনির্বাহী সদস্য, লিডার্স ও সিনিয়র শিক্ষক, সুন্দরবনবিস্তারিত পড়ুন

ব্রিকসে যুক্ত হলো আরও ৬ দেশ, নেই বাংলাদেশ

ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক জোট ব্রিকসে নতুন ছয়টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জোটের শীর্ষ সম্মেলনে নতুন পূর্ণ সদস্য হিসেবে মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের নাম ঘোষণা করেন। ব্রিকসে বাংলাদেশসহ ২৩টি দেশ যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল। এরমধ্যে প্রথম ধাপে ছয়টি দেশকে সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমন্ত্রণের ভিত্তিতে ২০২৪ সালের ১ জানুয়ারি এবিস্তারিত পড়ুন

পাকিস্তানসহ ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি

দেশে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে পাকিস্তানসহ আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তানসহ ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে পাকিস্তান ১১ হাজার ৮২০ টন, চীন থেকে ২ হাজার ৪০০ টন, মিশর ৩ হাজার ৯১০ টন, কাতার ১ হাজার ১০০ টন, তুরস্ক ২ হাজার ১১০ টন, মিয়ানমার ২০০ টন, থাইল্যান্ড ৩৩ টন, নেদারল্যান্ডসবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার কাছে হেঁটে যান মোদি, জানালেন শুভেচ্ছা

দক্ষিণ আফ্রিকা সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখেই তার কাছে হেঁটে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গিয়েই জানালেন শুভেচ্ছা। জোহানেসবার্গের গ্যালাঘের এস্টেটে নৈশভোজে বুধবার রাতে এ ঘটনা ঘটে। ব্রিকসের বর্তমান চেয়ার এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ নৈশভোজের আয়োজন করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কয়েক গজ দূরে থাকা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার কাছে হেঁটে গিয়ে কুশল বিনিময় করেন এবং তারা কিছুক্ষণ পরস্পরেরবিস্তারিত পড়ুন