মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলায় ৭ জনের জামিন স্থগিত

২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত সাতজনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল নিষ্পত্তি করে সোমবার (২১ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গত ২৬ মে ওই সাতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কলারোয়ায় ভিজে জামলি (কোল) দিয়ে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহিদুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) সকালে উপজেলার ভিখালী গ্রামের এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ওই গ্রামের আবু তালেব মিস্ত্রির ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী জানান, ‘দেড় মাস আগে জাহিদুল ইসলাম বিয়ে করেছেন। সোমবার সকাল ১০ টার দিকে জাগিদুল ইসলাম তার বাড়ির পাশের নিজ গাছে ভিজে জামলি দিয়ে আম পাড়ছিল। এ সময় আম গাছের পাশেবিস্তারিত পড়ুন

কর্মহীন মানুষের মাঝে

কলারোয়ায় সাজিব বাবু’র সবজি বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। সোমবার সকালে (২১ জুন) উপজেলার দমদম বাজারের চৌরাস্তা মোড়ে এ সবজি বিতরণ করেন সাজিব বাবু নামে এক যুবক। সাজিব বাবু উপজেলার কেঁড়াগাছি ইউণিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল কুদ্দুসের ছেলে। সাজিব বাবু জানান, ‘করোনা সংক্রমন ব্যাপকহারে বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর লকডাউন ঘোষনা করেছেন। এর ফলে দীনমজুর অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ জন্য এলাকার মানুষের পাশে দাড়ানোর মানসিকতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে শহীদ আলাউদ্দিন স্মরণে শোকসভা

শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক শহীদ স ম আলাউদ্দীনের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে খুনীদের অবিলম্বে শাস্তির দাবি জানানো হয়। সোমবার (২১জুন) সকাল ১১টায় সাতক্ষীরা পলাশপোলস্থ সাংবাদিক ঐক্য কার্যালয়ে সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মো: আবুল কাসেম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় করোনা ও উপসগে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫০

সাতক্ষীরায় চলমান বিশেষ লকডাউনের তৃতীয় সপ্তাহের তৃতীয় দিন ছিলো সোমবার। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১১৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৫০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ৪৩ দশমিক ১০ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৪ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। এনিয়ে, জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তবিস্তারিত পড়ুন

বিডি ক্লিন সাতক্ষীরা’র সচেতনতামূলক কার্যক্রম

বিডি ক্লিন সাতক্ষীরার উদ্যোগে সোমবার সকাল ৯টায় শহরের কদমতলা এলাকায় কোভিড-১৯ মোকাবিলায় সংক্রমণ রোধে সচেতনামূলক মাইকিং করা হয়। এসময় ৫ শতাধিক পথচারীর মাঝে মাস্ক বিতরন ও মাস্কের সঠিক ব্যবহার নিশ্চিতে জনসাধারনকে সচেতন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন সাতক্ষীরা জেলা টিম এর দায়ত্বশিল আব্দুস সামাদ (শামিম)। সদস্য আব্দুর রহমান, মোঃ আশরাফুল , তৌফিকুল ইসলাম, আলামিন সরদার, রিয়াদ হাসান, মোঃ নুরুজ্জামন, মোঃ রুহুলকুদ্দুস রনি, মো আসাদুল ইসলাম, মোঃ সাকিব ইসলামবিস্তারিত পড়ুন

তালায় প্রতিপক্ষের হামলায় দুই সহোদর আহত

সাতক্ষীরা তালায় পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর আহত হয়েছে। আহতরা হলো উপজেলার উত্তর নলতা গ্রামের মৃতঃ আরশাদ আলী মোড়লের পুত্র মোঃ ইউনুস মোড়ল (৩০) ও মোঃ আব্দুল্লাহ মোড়ল (২২)। এ সময় বসতবাড়ির দরজা ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২০ জুন) দুপুরে তালা উপজেলার উত্তর নলতা গ্রামে। আহতরা বর্তমানে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জাকির মোড়ল বাদী হয়ে সোমবার তালা থানায়বিস্তারিত পড়ুন

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন সাতক্ষীরার জোড়দিয়া গ্রামের মুজাহিদ

মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পেয়েছেন সাতক্ষীরা সদরের জোড়দিয়া গ্রামের শেখ মুজাহিদুল ইসলাম। তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির বিষয়ে স্নাতক করার জন্য ‘মিনহাজুল আজহার’ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন। মুজাহিদ সদরের ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া শেখপাড়ার শেখ মুকুল হোসেন ও মোছা. সুফিয়া খাতুন দম্পতির ছেলে। মুজাহিদের শিক্ষাজীবন শুরু হয় স্থানীয় জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারপর সাতক্ষীরার পরানদা দারুল উলুম মাদ্রাসা ও সর্বশেষ দেশের বিখ্যাত আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম বা হাটহাজারীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় খেটে খাওয়া মানুষের জন্য ফ্রি সবজি ও মাস্ক দিচ্ছে শিক্ষার্থীরা

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় চলছে লকডাউন। এতে বিপর্যয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এসব মানুষের জন্য ফ্রি সবজি ও মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে শহরের খুলনা রোড মোড় এলাকায় উক্ত “ফ্রি সবজি ” ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় করেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর শফিউদ্দৌলা সাগর, স্বেচ্চাসেবী সংগঠণ ‘আহবান’ এর পরিচালক ও সরকারি বালকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রাইচ মিল মালিক সমিতির পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা

সাতক্ষীরা জেলা ও সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির পক্ষ থেকে বদলীজনিত কারণে বিদায়ী জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২১ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ও সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির নেতৃবৃন্দ বিদায়ী জেলা প্রশাসককে শুভকামনা জানিয়ে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফফার, সদর উপজেলা রাইচবিস্তারিত পড়ুন