Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক

তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় রবিন শেখ (৩০) নামে ওই যুবককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীর মা জানান, তার মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করে। প্রতিদিন ভোরে সে প্রাইভেট পড়তে যায়। আজও ভোর ছয়টায় বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয় সে। মহন্দী বাজারে পৌঁছালে মহন্দী গ্রামের হাজের শেখের ছেলে রবিন শেখ তাকে দোকানেবিস্তারিত পড়ুন
তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মাইনোরিটি রাইটস গ্রুপের সহায়তায় ‘অগ্রগতি সংস্থা’ কর্তৃক বাস্তবায়িত SIRRM প্রকল্পের আওতায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের সদস্যদের জন্য এক মৌলিক মানবাধিকার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ আগস্ট ২০২৬ তারিখে তালা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব জান্নাতুল আফরোজ স্বর্ণা। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও প্রান্তিক ও অনগ্রসর সম্প্রদায়ের নারীদেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিনিধি : আকাশে মেঘের এক হাতে সবুজের চারা ও মনে পরিবেশ রক্ষার দৃঢ় অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে সাতক্ষীরা পৌরসভা। “সবুজে সাজাই সাতক্ষীরা, সবুজ গড়ি বাংলাদেশ”—এই প্রতিপাদ্য ও ‘আজকের গাছ, আগামী প্রজন্মের ছায়া’ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগ বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল সাড় ৯টায় সাতক্ষীরা প্রাণসায়ের খালের দুপাড়ের গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।বিস্তারিত পড়ুন
ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃ তাসলিমা খাতুন দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার উন্নত চিকিৎসা, কেমোথেরাপি ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হওয়ায় তিনি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। তাসলিমা খাতুন ঝাঁপা আলিম মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট এবং তার পিতা মোঃ বজলুর রহমান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে- দীর্ঘদিন ধরে তিনি মারাত্মক ক্যানসার রোগে ভুগছেন।বিস্তারিত পড়ুন
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২ টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে তাদের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এসময় সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন মির্জা ফখরুল। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।বিস্তারিত পড়ুন
পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি-মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

ঠাকুরগাঁওয়ের পৌর চেয়ারম্যান থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা, এরপর মন্ত্রী এবং এবার দেশের রাষ্ট্রপতি। দীর্ঘ চার দশকের বেশি সময়ের রাজনৈতিক পথচলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা আন্দোলন, কারাবরণ ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদে ভোটের মাধ্যমে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ছিলেন লিবারেল ডেমোক্রেটিকবিস্তারিত পড়ুন
সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ পণ্যের দাম

বাজারে প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে। এতে করে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে অস্বস্তিতে রয়েছে সব ধরণের ক্রেতা। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোকে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত। শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। হুহু করে বাড়তে থাকা কাঁচা মরিচের দাম কিছুটা কমতে শুরু করেছে। ভারত থেকে আমদানির সুযোগ দেওয়ার পর সরবরাহ বেড়েছে। এ কারণে দামও অনেকটা কমেছে। বাজারে প্রতি কেজি পেঁয়াজবিস্তারিত পড়ুন
যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ক্যামেরার পর এবার ড্রোন সার্ভিলেন্স চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষামূলকভাবে প্রাথমিক পর্যায়ে একটি ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকায় রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত, সতর্কবার্তা প্রদান এবং পরবর্তী সময়ে অটোমেটেড নম্বর প্লেট রিডার (এএনপিআর) যুক্ত করে ভিডিও মামলা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। ট্রাফিকে নতুন এ প্রযুক্তি যুক্ত হলে রাজধানীতে যানজটবিস্তারিত পড়ুন
মাথাপিছু আয় ৪৫৯১ ডলার করতে চায় সরকার

আগামী পাঁচ বছরে অর্থনীতির কাঠামোগত সংস্কার ও প্রবৃদ্ধি বাড়িয়ে দেশের মানুষের গড় মাথাপিছু আয় ৪ হাজার ৫৯১ মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। একই সময়ে মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনা এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ দশমিক ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) ‘Transforming Economy from Fragility to Prosperity’ শীর্ষক প্রতিবেদনে সরকারের আগামী পাঁচ বছরের অর্থনৈতিক পরিকল্পনায় এসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।বিস্তারিত পড়ুন
তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর সেটি আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে শুক্রবার ভারতের রাষ্ট্রপতি ভবনের এমন কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শনিবার (২২ অগাস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেইঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান হবে না। কারণ হিসেবে বলা হয়েছিল, বাংলাদেশ প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন

