Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার অস্থায়ী নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না, এ বিষয়ে সংশ্লিষ্ট বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) সাতক্ষীরার যুগ্ম জেলা জজ আদালত থেকে এ নোটিশ জারি করা হয়। নোটিশে ১৬ থেকে ১৮ নম্বর বিবাদীদের নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে আদালতে উপস্থিত হয়ে নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার অস্থায়ী নিষেধাজ্ঞা কেনবিস্তারিত পড়ুন
তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন

প্রকৃত মানবতার সৌন্দর্য লুকিয়ে থাকে অন্যের মুখে হাসি ফোটানোর মাঝে। সেই লক্ষ্যকে সামনে রেখে সমাজের অবহেলিত, শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন। শুক্রবার (২১ আগস্ট) সকালে সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামে প্রতিবন্ধী শিশু সিয়াম সরদারকে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে। জার্মানি প্রবাসী কামাল হোসেন ও তাঁর বন্ধুদের সহযোগিতায় শিশুটির হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জার্মানি প্রবাসী কামাল হোসেন, সাপোর্ট হিউম্যানিটিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ-এর কনসোর্টিয়াম গোফরইম্প্যাক্ট (GO4IMPact) কর্মসূচির আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতা কীভাবে খাপ খাইয়ে নিতে হবে এবং স্বাস্থ্যঝুঁকি কীভাবে মোকাবিলা করতে হবে-তা নাটকের মাধ্যমে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর আড়াইটায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাপপ্রবাহকালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতি বিষয়ক মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমার উপস্থিতিতে যদি পাঁচজন মানুষও উৎসাহিতবিস্তারিত পড়ুন
পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। কমিটির সভাপতি হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন মোঃ আরিফুল ইসলাম। গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে বোর্ডের জারি করা এক স্মারকের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটির সভাপতি মোঃ আরিফুল ইসলাম। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মাদ আব্দুল মান্নান এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন আলমগীর হোসেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেনবিস্তারিত পড়ুন
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন তালা প্রেসক্লাবের সাংবাদিকরা। তিনি ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বিরোধী দল মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারসহ কার্যনির্বাহী কমিটি, সদস্য ও সহযোগী সদস্যরা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনাবিস্তারিত পড়ুন
শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় মুন্সিগঞ্জে লিডার্স-এর নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে কর্মশালাটি শুরু হয়। লিডার্স-এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। কর্মশালায় ‘প্রমোটিং এন্টিসিপেটারি অ্যাকশনস টু অ্যাড্রেস ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট রিস্ক ফর কমিউনিটি ট্রান্সফরমেশন’ (প্রোঅ্যাক্ট) প্রকল্পের আওতায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের সামাজিক ও ভৌগোলিকবিস্তারিত পড়ুন
পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্যে : বাপ্পি

পাইকগাছা-কয়রার মানুষের চিকিৎসা সহ সকল আধুনিক সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্যে ও উদ্দেশ্য। সব সময় মানব সেবার কাজে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। শুধু আমি একা নই এই কাজে যারা সহযোগিতা করবে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। নিজের এলাকার গরীব দুঃখী মানুষের পাশে দাড়াতে নিয়মিত ছোট বড় পরিসরে জনসেবা মূলক উদ্যোগ গ্রহন করতে হবে। জনগনের স্বার্থে নিজেকে নিয়োজিত করাই হলো একজন মহানুভব ব্যক্তির কাজ, এটা সর্বদা আমাদের অব্যাহত রাখতে হবে। খুলনার পাইকগাছাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২০ আগষ্ট) সকাল ১১ টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। বক্তব্যে তিনি স্কুলের পঠন-পাঠন ও সহ-শিক্ষা কার্যক্রমসহ স্কুলের পরিবেশকে সুন্দর রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি চলতি-২৬” শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিসহ সকল শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে সঠিক পাঠদানের মধ্য দিয়ে তাদেরকে গড়ে তুলতে শিক্ষক- কর্মচারীদের দায়িত্বে অবহেলা না করার আহবান জানান। স্কুলের সকল শিক্ষক-বিস্তারিত পড়ুন
তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় ২০ লাখ বৃক্ষরোপণ বাস্তবায়নের লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। বৃক্ষরোপণ শেষে শহীদ জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন

