Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে পৈতৃক ভিটা জমির সীমানায় পাকা প্রাচীর নির্মাণে বাধা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডাঃ নাহিদ বেদৌরা নামে এক নারী আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ডাঃ নাহিদ বেদৌরা তাঁর পৈতৃক সূত্রে প্রাপ্ত ভিটা জমির সীমানায় পাকা প্রাচীর নির্মাণের কাজ করছিলেন। গত ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে একই এলাকার মোঃ ওবায়দুল্লাহ মোল্যা (৪৫) ওবিস্তারিত পড়ুন
হাম উপসর্গ কেড়ে নিল আরও ৮ শিশুর প্রাণ

হাম উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৫ জন। শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট হাম উপসর্গ রোগীর সংখ্যা দুই লাখবিস্তারিত পড়ুন
আমরা কারও ‘স্কেপগোট’ হতে চাই না : জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদের চিফ হুইপ সংসদের শৃঙ্খলার দায়িত্বে থাকেন, অথচ তিনি তার এলাকায় গিয়ে বলেছেন, যে জায়গায় বিএনপির প্রার্থী বিজয়ী হবেন না, সেখানে কোনো সরকারি বরাদ্দ দেওয়া হবে না। এটা লজ্জার বিষয়! তার মানে, আগে থেকেই জনগণকে ভয় দেখানো হচ্ছে। এ রকম ভয়ভীতি এবং দলভীতির মধ্য দিয়ে নির্বাচন হলে তা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। শনিবার (২৪ অক্টোবর) মৌলভীবাজার সার্কিট হাউসে ইলেকট্রনিকবিস্তারিত পড়ুন
এমপির বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের হাততালি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ। একই সঙ্গে তার বক্তব্যের একটি অংশ ক্লিপ করে প্রচার করতে এবং তাকে সারা দেশে ভাইরাল করে দিতে সাংবাদিকদের বলেন তিনি। সম্প্রতি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানবিস্তারিত পড়ুন
গত ১৭ বছর পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছিল : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বিগত ১৭ বছরে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে একধরনের দূরত্ব সৃষ্টি হয়েছিল। জনগণের সেই হারানো আস্থা পুনরুদ্ধার এবং শান্তি প্রতিষ্ঠায় পুলিশকে কীভাবে আরও কার্যকরভাবে কাজ করা যায়—সেই লক্ষ্যেই আমার এই খুলনা সফর। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইন্সে বিভাগের কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে এক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাস দমনেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ফেরানো ‘অভ্যন্তরীণ বিষয়’: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের আগে টোকিও থেকে রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সিদ্ধান্তটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘একান্ত নিজস্ব’। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর টোকিও সফর করবেন তারেক রহমান। ওই সফরের প্রস্তুতির কথা বলে রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে সদর দপ্তরে ডেকে পাঠানো হয়। শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে এক সংলাপ শেষে সাংবাদিকরা এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের কাছেবিস্তারিত পড়ুন
কুমিল্লায় হাসিনার দেশে ফেরার মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার

কুমিল্লা নগরে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টি নিয়ে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান উদ্দিন টুটুলসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লা নগরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টি নিয়ে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে এ তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুমিল্লা জেলাবিস্তারিত পড়ুন
ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীরা যাতে সহজে ভিসা পান, সে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের সম্মেলনকক্ষে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইমক্যাব) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন হাইকমিশনার। ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ নির্বাহীবিস্তারিত পড়ুন
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী

সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মোস্তাক আহমেদ সভাপতি (দৈনিক আমাদের সময়) ও মুহা. আসাদুজ্জামান ফারুকী(দৈনিক নয়াদিগান্ত)সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। কমিটি অন্য সদস্যরা হলেন সহসভাপতি এস,এম জাকির হোসেন ও শামসুর রহমান লালটু, যুগ্ম সম্পাদক মোজাফফর হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক মোর্তাজা হাসান, প্রচার, ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক মিল্টন কবীর, নির্বাহী সদস্য এস,এম ফারুক, আসাদুজ্জামান আসাদ, ও আহসানবিস্তারিত পড়ুন
শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে বাইনতলায় বন্ধু-স্বজনদের প্রাণের মেলবন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের বিদায়লগ্নেও উৎসবে ভাঁটা পড়ে না বাঙালির প্রাণের টানে। আনন্দ আর ভালোবাসার রঙিন আবেশে পুনরায় প্রমাণিত হলো—দুর্গোৎসব কেবল এক ধর্মীয় আচার নয়, এটি বাঙালির সর্বজনীন উৎসব ও মিলনের মহাসমুদ্র। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাইনতলা গ্রামের প্রয়াত মাস্টার মনিমোহন মণ্ডলের প্রতিষ্ঠিত ‘বাইনতলা সর্বজনীন মা দুর্গা মিলন মন্দির’-এ অনুষ্ঠিত হলো এক অভূতপূর্ব বন্ধু-স্বজনদের মিলনমেলা। ইট-কাঠের যান্ত্রিক জীবনকে পেছনে ফেলে এক বাইনতলা খেয়াঘাটের কাছেই অজপাড়াগাঁয়ের মুক্ত বাতাসে দূর্গাউৎসবের শেষলগ্নে বিকেল বেলা বসেছিলবিস্তারিত পড়ুন

