Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডি সদর দপ্তর, আগারগাঁও, ঢাকা-এ ঢাকাস্থ দেবহাটা উপজেলাবাসীর প্রানের সংগঠন “দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা”-এর এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির উপদেষ্টা পরিষদ সহ দেবহাটার বিভিন্ন এলাকার পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সকল সদস্যের সর্বসম্মত মতামতের ভিত্তিতে সমিতির গঠনতন্ত্র অনুমোদন করা হয়। একই সঙ্গে আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায়, অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী এবং সভায় উপস্তিতিদের দাবির ও মতামতেরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪

আবু বক্কর সিদ্দিক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজন অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার চম্পাফুল ইউনিয়নের ঘুষুরি গ্রামের সামছুল গাইনের ছেলে বাবলু গাইন (৩৮), নলতা ইউনিয়নের মাগুরালি গ্রামের সবুজ হোসেনের ছেলে রনি পারভেজ (১৬), ভাড়াসিমলা ইউনিয়নের সাতপুর গ্রামের খলিল গাজীর ছেলে আমিন হোসেন (২৫) এবং কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকার আব্দুল আলীমেরবিস্তারিত পড়ুন
কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

কলারোয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের সমারোহ বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা বে-সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মসূচি কল্যাণ সমবায় সমিতি লিঃ। শনিবার(০১ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল চত্বরে একটি আম গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপন উদ্বোধন কর্মসূচি উদ্বোধন করেন সমিতির সাধারণ সম্পাদক এস,এম আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক সাংবাদিক শামসুর রহমান লালটু, দপ্তর সম্পাদক ইব্রাহীম হোসেন, সদস্যবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা

সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের ভয়াবহ জলাবদ্ধতা নিরসন, নদী-খাল দখলমুক্ত ও পুনরুদ্ধার এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এক নাগরিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সাতক্ষীরা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আয়োজনে এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে পরিবেশকর্মী, নদী ও পানি বিশেষজ্ঞ, সাংবাদিক,বিস্তারিত পড়ুন
তালা প্রেসক্লাবের মাসিক সভা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে তালা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার। সভায় বক্তব্য দেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা গাজী সুলতান আহম্মেদ, সাধারণ সম্পাদক জোয়ারদার ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি আছাদুরজ্জামান রাজু ও খলিলুর রহমান লিথু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক সেকেন্দার আবুবিস্তারিত পড়ুন
৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একটি ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে, যার আওতায় আফ্রিকার বেশিরভাগ দেশসহ ৫০টি দেশের আবেদনকারীদের যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করার সময় সর্বোচ্চ ২০,০০০ ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। শুক্রবার অনলাইনে প্রকাশিত একটি ফেডারেল নোটিশে এ তথ্য জানানো হয়েছে। ফেডারেল রেজিস্টারে প্রকাশিত নোটিশটি বি-১ ও বি-২ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, যা ব্যবসায়িক ও পর্যটন ভ্রমণের জন্য ইস্যু করা হয়। “কনস্যুলার কর্মকর্তারা, তাঁদের বিবেচনায়, অন্তর্ভুক্ত অ-অভিবাসী (ননইমিগ্র্যান্ট) ভিসা আবেদনকারীদেরবিস্তারিত পড়ুন
বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানিয়েছেন, বিনিয়োগের সুযোগ অনুসন্ধান এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় কোম্পানির প্রায় ৪৫ জন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ সফরে আসবেন। শনিবার (১ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। এই উপদেষ্টা বলেন, এই ব্যবসায়িক প্রতিনিধিদল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেওবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে আমিরাত প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগিরই ঢাকা সফরের আগ্রহ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) হামলার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে, শিগগিরই ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ঢাকার ইউএই দূতাবাস বৃহস্পতিবার (৩০ জুলাই) এসব তথ্য জানিয়েছে। দূতাবাস বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে ইউএই প্রেসিডেন্ট কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমেবিস্তারিত পড়ুন
একাত্তর ও চব্বিশ কোনোটিকেই বিএনপি ছোট করে দেখে না : মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরকে সামনে আনার অর্থ চব্বিশের গণ–অভ্যুত্থানকে পেছনে রাখা নয়; বরং একাত্তরকে সামনে আনার পাশাপাশি জুলাইকেও সামনে আনতে হবে। আমরা জুলাইকেও অস্বীকার করতে পারি না। একাত্তর ও চব্বিশ কোনোটিকেই বিএনপি ছোট করে দেখে না। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সনাতন ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমি সববিস্তারিত পড়ুন
পরিস্থিতি সরেজমিনে দেখতে রোহিঙ্গা ক্যাম্পে ট্রাম্পের বিশেষ দূত

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এ সময় রোহিঙ্গারা ট্রাম্পের দূতকে প্ল্যাকার্ড দেখিয়ে নিজঘর মিয়ানমারে ফেরার আকুতি জানান। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টা ৫৫ মিনিটে তার নেতৃত্বে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারা সরাসরি উখিয়ার রোহিঙ্গাবিস্তারিত পড়ুন

