Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্যাপ্টেন শাহজাহান মাস্টার সমাজ কল্যান সংস্থার আয়োজনে দেবহাটার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শুক্রবার ৩১ জুলাই বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আগামী ৮ আগস্ট শনিবার সকাল থেকে কুরআন শরীফ খতম,মাজার জিয়ারত, আলোচনা সভা ও তাবারুক বিতরণ এর মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালিত হবে বলে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন
প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা

আবু জাফর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সাতক্ষীরা। খুলনা বিভাগের অন্তর্গত এই উপকূলীয় জেলা দেশের অর্থনীতি, পরিবেশ, কৃষি, মৎস্যসম্পদ, পর্যটন ও সীমান্ত বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের বিশাল অংশ, বিস্তীর্ণ নদ-নদী, জীববৈচিত্র্যে ভরপুর বনাঞ্চল, দেশের অন্যতম বৃহৎ চিংড়ি উৎপাদন এলাকা এবং সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্যের কারণে সাতক্ষীরা আজ দেশ-বিদেশে সুপরিচিত। জেলার উত্তরে যশোর, পূর্বে খুলনা, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত ও ভোমরা স্থলবন্দরকেবিস্তারিত পড়ুন
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজের পর সাতক্ষীরা শহর সংলগ্ন ইটাগাছা দারুল উলুম মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনঞ্জুরুল আলম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সাতক্ষীরা শহর কৃষকদল এর সাবেকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা

কলারোয়ায় কাঁচা ঝালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি কাঁচা ঝাল বিক্রি হচ্ছে ২৬০ টাকা থেকে ২৮০ টাকা দরে। কয়েক দিনের ব্যবধানে কাঁচা ঝালের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বুধবার(২৯ জুলাই) সকালে কলারোয়া পৌরসদর সহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ২৬০ টাকা থেকে ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা ঝাল। অথচ গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা ঝালের দাম ছিল মাত্র ১৫০ থেকে ১৬০ টাকা। কাঁচা ঝাল ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদেরবিস্তারিত পড়ুন
কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ ৪জনকে গ্রেফতার করেছে। বুধবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামের আব্দুল মোতালেব খানের ছেলে ওয়ারেন্টভুক্ত সাইফুল ইসলাম (৪০) ও সাতক্ষীরা সদর থানার ওয়ারিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে নোজাইম হোসেন (৩০) অপরদিকে উপজেলার দক্ষিন ভাদিয়ালী গ্রামের খায়বার আলীর ছেলে ছট্টু (৪৫) ও বাগাডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলেবিস্তারিত পড়ুন
মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার জালঝাড়া বাজারের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে তিনি যশোর–মণিরামপুর সড়কের পাশে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাত যানবাহন তাকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুতবিস্তারিত পড়ুন
তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) তালা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সজেকা খুলনার আয়োজনে ও তালা উপজেলা প্রশাসন ও তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্যবিস্তারিত পড়ুন
বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষের চারা বিতরণের মধ্য দিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি. এম. মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে এবং মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাশেম।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করলেন মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রায় ৫০০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী এক বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বা ‘কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার মুন্সীপাড়াস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কার্যালয়ে এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। অর্বিস ইন্টারন্যাশনাল (Orbis International) ও আমুন্ড ফাউন্ডেশনের (Aumund Foundation) সহায়তায় এই ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করে ‘গ্রামীণ চক্ষু হাসপাতাল, সাতক্ষীরা’। অনুষ্ঠানে প্রধান অতিথিবিস্তারিত পড়ুন
সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

“কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এজেন্ট আউটলেটের উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় সোনাবাড়িয়া এজেন্ট আউটলেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কলারোয়া শাখার ব্যবস্থাপক কে এম মুশফিকুল করিম। এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মো. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক কলারোয়া শাখার কর্মকর্তা মো. আবুল খায়ের, সোনাবাড়িয়া ওমর বিনবিস্তারিত পড়ুন

