মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়

আসাদুজ্জামান সরদার: ভারতের মুম্বাই থেকে আটক করে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া শাহিদা ফকির (পিতার নাম: মোহাম্মদ আমিনুদ্দিন গাজী) নামের এক ভারতীয় নারী চরম সহায়হীন অবস্থায় আশ্রয় নিয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় ইউনিয়নের ভাদিয়ালি গ্রামে। বর্তমানে তিনি স্থানীয় আবুল বাশার ও আরিফা দম্পতির বাড়িতে অবস্থান করছেন। ভুক্তভোগী শাহিদা ফকির জানান, তিনি গত প্রায় ২০ বছর ধরে পরিবারের সাথে মুম্বাইয়ে বসবাস করে আসছিলেন। চলতি মাসের ১৮ বা ১৯ তারিখ রাতে মুম্বাইয়ের একটি স্থানীয়বিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ

বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে সুন্দরবন সংলগ্ন প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক র‍্যালি এবং ‘মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ’। আদিবাসী ও স্থানীয় অধিবাসীদের সাথে নিয়ে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাঘ ও বন সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা এবং পারস্পরিক সহাবস্থানের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। ​বুধবার (২৯ জুলাই) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী মুন্ডা পাড়ায় দিনব্যাপী এই সচেতনতামূলক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য একটি র‍্যালি এলাকারবিস্তারিত পড়ুন

​ক্রয়কৃত জমি নিয়ে অপপ্রচার : সাতক্ষীরায় পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকের সংবাদ সম্মেলন

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: ক্রয়কৃত জমিকে পারিবারিক রাস্তা দাবি করে অপপ্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী এবং ইফতা হাউজিং লিমিটেডের প্রতিনিধি ওমর ফারুক। বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং প্রকৃত ঘটনা তুলে ধরেন।সংবাদ সম্মেলনে ওমর ফারুক বলেন, সম্প্রতি স্থানীয় মো. শরিফুল আলম (মনু) তাঁর বিরুদ্ধে পারিবারিক রাস্তা দখলের যে অভিযোগ উত্থাপন করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা

​জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং সরকারি সম্পদ ও সেবা প্রাপ্তির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় এক অ্যাডভোকেসি ও তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এই কর্মসূচির আয়োজন করে। ​বুধবার বিকেলে সাতক্ষীরা শহরের কুখরালী ফুটবল মাঠ সংলগ্ন ক্লাব মিলনায়তনে ‘৬০টি সিএমআরজি’-এর জন্য ‘আরএপি’ বাস্তবায়নের ত্রৈমাসিক হালনাগাদ ও অ্যাডভোকেসি সভাটি অনুষ্ঠিত হয়। ​‘জলবায়ু অভিবাসী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন: সরকারি সম্পদ, সেবা ও নীতিবিস্তারিত পড়ুন

বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ

ফারুক রহমান, সাতক্ষীরা: “আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীকে কেন্দ্রে রেখে বাঘের ভবিষ্যৎ সুরক্ষিত করা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও “মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ” অনুষ্ঠিত হয়েছে। (বুধবার) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাঁতিনাখালী মুন্ডাপাড়ায় গবেষণা প্রতিষ্ঠান বারসিক, গ্রিণ কোয়ালিশন, দাঁতিনাখালী বনজীবী নারী উন্নয়ন সংগঠন, সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম,সিরিও এবং শরুব ইয়ুথ টিমের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বনজীবী নারী উন্নয়ন সংগঠনের সভাপতি শেফালী বেগমের সভাপতিত্বে,বিস্তারিত পড়ুন

ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ম্যাথ একাডেমির আয়োজনে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাথ একাডেমির পরিচালক বিলকিছ খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেক্সটজেন ইংলিশ লিডার (NextGen English Leader)-এর পরিচালক মো. আবু সেলিম সাজু ও মো. আবুল হাসানাত শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনতাসি জাহান। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করাবিস্তারিত পড়ুন

আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ, দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: আইনজীবী নিজাম উদ্দিন শান্তকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে আদালত চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ফোরামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ আইনজীবীরা অংশ নেন। সমাবেশে বক্তারা আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। তারা বলেন, একজন বিজ্ঞ আইনজীবীকে এভাবে হত্যা করা অত্যন্ত ন্যাক্কারজনকবিস্তারিত পড়ুন

ভোমরা স্থল বন্দরের কাস্টমস হাউসে মত বিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক বাণিজ্য গতিশীল করতে ও রাজস্ব আদায়ের লক্ষমাত্রা অর্জনের লক্ষ্যে ভোমরা কাস্টমস হাউজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোমরা কাস্টমস হাউজের কমিশনার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমদানি রপ্তানি বাণিজ্যে বিভিন্ন সমস্যা তুলে ধরেন ব্যবসায়ী নেতৃবৃন্দ । কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন সাতক্ষীরা চেম্বার ও কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, ভোমরা স্থল বন্দর আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী,বিস্তারিত পড়ুন

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) দেবহাটা সরকারি বি. বি. এম.পি ইনস্টিটিউশন মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে ও দেবহাটা উপজেলা প্রশাসন ও দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় তিন দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা’২০২৬-এর সফল সমাপ্তি হলো। মঙ্গলবার (২৮ জুলাই) বিতর্ক ও রচনা উভয় প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল দলকে পরাজিত করে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় দল বিজয়ী হয়। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের মায়িশা মুমতাজ। অপরদিকে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের হুমায়রা রহমান।বিস্তারিত পড়ুন