মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের দক্ষিণ ঘোনা গ্রামে পারিবারিক বিরোধের জেরে বসতবাড়ির পেছনে পুকুর খনন করে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগীর বসতঘর যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভুক্তভোগী দক্ষিণ ঘোনা গ্রামের মৃত বছির মোড়লের ছেলে মো. আফছার আলী মোড়ল। তিনি অভিযোগ করে জানান, তার ভাই মো. আকছেদ আলী মোড়ল পূর্ব শত্রুতার জেরে তার বসতঘরের পেছনে পুকুর খনন করে ঘরের একেবারে কাছাকাছি পর্যন্ত মাটি কেটে নিয়েছেন।বিস্তারিত পড়ুন

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’ বিএনপি নেতার প্রস্তাব

নরসিংদীর শিবপুরে রাত ‘১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’ এমন কুপ্রস্তাবের অভিযোগ উঠেছে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দের বিরুদ্ধে। অভিযোগটি করেছেন ওই এলাকার ভুক্তভোগী এক নারী। সোমবার (২৭ জুলাই) অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগকারী নারী জানান, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দ তাকে রাত ১২টার দিকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতারণী

ঐতিহ্যবাহী ও সাফল্যে অনন্য ​সাতক্ষীরা সদরের ডি.বি. ইউনাইটেড হাই স্কুলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং নব-নির্বাচিত সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.মমিনুর রহমান মুকুলের সার্বিক ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা স.ম. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ [সদর এবং দেবহাটা] আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। অনুষ্ঠানে অতিথি হিসাবেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ৩৩ বিজিবির মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

সাম্প্রতিক টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বেলা ১২টায় সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর উদ্যোগে ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুব নেতৃত্বে জলাবদ্ধতা নিরসনে এডভোকেসি সভা

সাতক্ষীরায় যুব নেতৃত্বে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই-২০২৬) সকাল ১০ টায় ম্যানগ্রোভ সভা ঘরে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার কনজারভেন্সী ইন্সপেক্টর মো: ইদ্রিস আলী, অবসরপ্রাপ্ত শিক্ষকবিস্তারিত পড়ুন

নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ

উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয়জল সংরক্ষণ, প্লাস্টিক দূষণ হ্রাস এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়ে তুলতে সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে মাটির তৈরি মেটে (পানির পাত্র) বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। কর্মসূচির প্রথম পর্যায়ে আটজন নারীর হাতে মাটির মেটে তুলে দেওয়া হয়। মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলার আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মিজ শামসুজ্জাহান কণক। প্রধান অতিথি বলেন, বর্তমানে প্লাস্টিকের পাত্রেবিস্তারিত পড়ুন

তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধঃ সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রণব ঘোষ (বাবলু) পুনরায় তাঁর দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করেছেন। দীর্ঘদিনের বিভিন্ন প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে তিনি পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ইউনিয়নজুড়ে আলোচনা ও উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তিনি স্বপদে বহাল হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাঁকে ফুলেল শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন

বাংলাদেশের সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সাতক্ষীরার শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পাদদেশে অবিস্থিত, আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার সম্মুখে উপজেলার ১২৮টি সংগঠিত জনসংগঠন, উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের ২৫টি যুব সংগঠন, গ্রীণ কোয়ালিশন এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক যৌথ আয়োজনে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষাণি অল্পনা রানী মিস্ত্রির সভাপতিত্বেও বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথিবিস্তারিত পড়ুন

তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া চাঁদকাটি পশ্চিমপাড়া এলাকায় একটি ঈদগাহের প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সরকারি রাস্তা দখল ও জনসাধারণের চলাচল বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ডা. নাজমুল হুদা ঈদগাহের জন্য ২ শতক এবং মসজিদের জন্য ৫ শতক জমি দান করেন। ঈদগাহের পশ্চিম পাশ দিয়ে একটি সরকারি রাস্তা রয়েছে, যা দীর্ঘদিন ধরে স্থানীয় গ্রামবাসীর চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে।বিস্তারিত পড়ুন

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপ ভ্যানগুলোর বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রতিদিনই চরম আতঙ্ক ও ঝুঁকির মধ্যে চলাচল করছেন পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। বিশেষ করে রাজগঞ্জ বাজার এলাকায় জনসমাগম বেশি থাকলেও অনেক চালক গতি কমান না বলে অভিযোগ উঠেছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন মাছের আড়ত ও বাজারে মাছ পরিবহনেরবিস্তারিত পড়ুন