Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি: খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে তালা প্রেসক্লাব। একই সঙ্গে এই ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। এক যৌথ বিবৃতিতে তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক জোয়ার্দ্দার ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ সংগঠনের নির্বাহী ও সাধারণ পরিষদের নেতৃবৃন্দ এ দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকেরাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতে ‘জলবায়ু শিক্ষা বিনিময় পরিদর্শন সিরিজ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের ইটাগাছা পশ্চিমপাড়ার জলমগ্ন এলাকায় এই কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হেড’-এর উদ্যোগে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং প্রজেক্ট’-এর আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে ‘সম্প্রীতি এইড ফাউন্ডেশন’ ও ‘ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড’। ইটাগাছা পশ্চিমপাড়ার জলমগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেনবিস্তারিত পড়ুন
কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

সাতক্ষীরার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টির চারজন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে প্রতিষ্ঠানটির সুনাম আরও সমুন্নত করেছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— বাঁকাল বারুইপাড়া এলাকার জয়ন্ত কুমার বিশ্বাসের মেয়ে অদৃতা বিশ্বাস (রোল: ২০৫৫৯৩০), শ্রী কুমারেশ চন্দ্র বাছাড় মেয়ে ঊর্মী বাছাড় (রোল: ২০৫৫৯৩৯), কুখরালী এলাকার আবুল কালাম মিলনের ছেলে মাকফুর হোসেন রিয়ন (রোল: ২০৫৫৯২৫) এবং মো. আব্দুর রহমানের ছেলে নোমান বিন আবিদ (রোল: ২০৫৫৯২৬)। বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে ফের একটি হত্যা মামলায় শোন এ্যারেস্ট দেখানো হয়েছে। সোমবার (১৩ জুলাই) সাতক্ষীরা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডলের আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনাথ মিত্রের আবেদনের প্রেক্ষিতে দু’দফা শুনানীর পর তাকে শোন এরেন্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি যশোর পিকনিক কর্নারের সামনে সংঘটিত ঘটনায় ২০২৪ সালে সাতক্ষীরা আদালতে দায়েরবিস্তারিত পড়ুন
ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বেলা ১২টায় সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ১০০ জন হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। এছাড়াবিস্তারিত পড়ুন
জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা এলাকার মানুষ। বিপাকে পড়া সাধারণ মানুষের এই কষ্ট লাঘব করতে এবং জনজীবনে স্বস্তি ফেরাতে এবার নিজে মাঠে নেমে পানি নিষ্কাশনের উদ্যোগ নিলেন ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল ওয়ারেছ। সোমবার (১৩ জুলাই) মাছখোলা এলাকায় জলাবদ্ধতা নিরসনে সরাসরি উপস্থিত থেকে ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশন কার্যক্রমে অংশ নেন তিনি। এ সময় নিজেরবিস্তারিত পড়ুন
সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার বিকালে সোনাবাড়ীয়া মোড়স্থ কোচিং সেন্টার প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়। একাডেমিক নলেজের পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সোনার বাংলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাফরুল ইসলাম, সোনাবাড়িয়া সম্মানিত মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শওকত হোসেন, সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন- কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মাহবুবুর রহমান,বিস্তারিত পড়ুন
জাতীয় সাংবাদিক সংস্থার সাতক্ষীরা জেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সাংবাদিক সংস্থার সাতক্ষীরা জেলায় ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সাধারণ সম্পাদক মো. আবিদুল হক মুন্না এবং সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন। সংস্থার কেন্দ্রীয় সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মো. আলমগীর গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি অধ্যক্ষ মো. রেজাউল করিম ও আবু জাফর মোহাম্মদ সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ /২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২ জুলাই সকালে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা চত্বরে বীজ ও সার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু সাঈদ শুভ্র। এসময় সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৪ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভায়, ৩০০০ জন কৃষক এর মাঝেবিস্তারিত পড়ুন
নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : দেশে নতুন করে আরও ৩টি উপজেলা ও ১টি থানা ঘোষণার সরকারি সিদ্ধান্তে যখন সংশ্লিষ্ট এলাকার মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, তখন যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের মানুষের মধ্যে নতুন করে দেখা দিয়েছে হতাশা ও ক্ষোভ। কারণ, স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ধরে রাজগঞ্জকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তরের দাবি জানিয়ে এলেও আজও সেই দাবি বাস্তবায়নের কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি। স্থানীয়দের দাবি, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং, ব্যবসা-বাণিজ্য ওবিস্তারিত পড়ুন

