মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

নড়াইলে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ। নড়াইল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শিশির কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ইমন (২০) নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামের সাইদ হোসেনের ছেলে। এসআই শিশির কুমার ঘোষ জানান, সোমবার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম গেটের সামনে থেকে ইমন (২০) নামে ওই যুবককেবিস্তারিত পড়ুন

মণিরামপুরে অপহৃত স্কুলছাত্রী আট দিন পর নারায়ণগঞ্জে উদ্ধার

যশোরের মণিরামপুরে নিখোঁজ হওয়ার আট দিন পর নবম শ্রেণির এক ছাত্রীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি-২০২৩) দিবাগত রাতে তাকে উদ্ধারের সময় অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সান তারক দাস (২৫) মণিরামপুর পৌর শহরের মোহনপুরের হরলাল দাসের ছেলে। গত শুক্রবার তার বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা করেন ওই ছাত্রীর স্কুলশিক্ষক বাবা। মামলা সূত্রে জানা গেছে- স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন তারক দাস। বাদী বিষয়টি যুবকেরবিস্তারিত পড়ুন

বইমেলা কড়া নিরাপত্তার বলয়ে থাকবে : ডিএমপি কমিশনার

বইমেলা কেন্দ্র করে দুর্ঘটনা এড়াতে মেলা প্রাঙ্গণ, শাহবাগ, পলাশীসহ আশপাশের এলাকা কড়া নিরাপত্তা বলয়ের আওতায় নিয়ে আসা হয়েছে। এ সমস্ত এলাকার সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এসব এলাকায় সাইবার মনিটরিং করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী ও ডিবি প্রধান হারুন-অর-রশিদ। ডিএমপি কমিশনার বলেন, বইমেলারবিস্তারিত পড়ুন

অবৈধ নিবন্ধন : জামায়াতকে ২ মাস সময় আপিল প্রস্তুত করতে

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সার সংক্ষেপ প্রস্তুত করতে চূড়ান্তভাবে দুই মাস সময় দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার (৩১জানুয়ারী) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ দেন এ আদেশ। আদালতে জামায়াতের পক্ষে ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। রিটকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর। পরে ব্যারিস্টার তানিয়া আমীর বলেন, মামলাটি শুনানি করার জন্য আমরা অনেকবার উদ্যোগ নিয়েছি। আদালত তাদের অনেকবার সময় দিয়েছেন।বিস্তারিত পড়ুন

বিদ্যুতের দাম বাড়লো আবারও

আবারও নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়িয়ে প্রকাশ করা হয়েছে গেজেট। ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে নতুন দর। গতকাল রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি গেজেট আকারে প্রকাশ করেছে ‍বিদ্যুৎ বিভাগ। আজ এটি প্রচার করা হয়েছে। এবার ইউনিট প্রতি বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে ২০ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, আবাসিক গ্রাহকদের মধ্যে শূন্য থেকে ৫০ ইউনিট ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৩ টাকা ৯৪বিস্তারিত পড়ুন

কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতির বার্ষিক শিক্ষা সফর -২৩’ উৎযাপনে প্রস্তুতিমূলক সভা

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে বার্ষিক শিক্ষা সফর-২৩’ উৎযাপনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সেমবার(৩০ জানুয়ারী) সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, কল্যাণ সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সাবেক সভাপতি প্রধান শিক্ষক সামছুল হক, কল্যাণ সমিতির সহ- সভাপতিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সরসকাটি বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি ছাত্রীদের সংবর্ধনা

কলারোয়ায় সরসকাটি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও এস,এস,সি কৃতি ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে এক বর্ণাঢ্য শোভা যাত্রা শেষে আলোচনা সভা ও নবীনদের বরণ করে নেয়া হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহার সভাপতিত্বেবিস্তারিত পড়ুন

৩০ এপ্রিল শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

৩০ এপ্রিল শুরু করা হবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সূত্র। রবিবার ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। করোনার কারণে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত কয়েক বছর থেকে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান এবং এপ্রিলের শুরুতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করা হলেও ২০২০ সালে করোনা সংক্রমণের কারণে তা বিলম্বিত হয়।

মানুষ বিচার পেয়েছে এই সরকারের আমলে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেবামূলক সরকারের আমলে বিচার পেয়েছে সাধারণ মানুষ ও মানবাধিকার সুরক্ষিত হয়েছে। স্পিকারের সঙ্গে আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে মানবাধিকার কমিশনের সদস্যদের সাক্ষাৎকালে তিনি একথা বলেন। এসময় কমিশনের সদস্য সেলিম রেজা, আমিনুল ইসলাম, ড. বিশ্বজিৎ চন্দ, ড. তানিয়া হক, কংজরী চৌধুরী, কাওসার আহমেদ এবং সচিব নারায়ণ চন্দ্র সরকার সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশেবিস্তারিত পড়ুন

খুলনায় একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনার ফুলতলা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মিলন ফকির (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার আলকা গ্রামের আইডিয়াল মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মিলন ফকির ওই এলাকার আব্দুল ওহাব ফকিরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাঁড়িয়ে ছিলেন মিলন ফকির। হঠাৎ একটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করলে মিলন ফকির দৌড়ে স্থানীয় একটি দোকানে ঢুকে পড়েন। সেখানেওবিস্তারিত পড়ুন