শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সরসকাটি বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি ছাত্রীদের সংবর্ধনা

কলারোয়ায় সরসকাটি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও এস,এস,সি কৃতি ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারী) সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে এক বর্ণাঢ্য শোভা যাত্রা শেষে আলোচনা সভা ও নবীনদের বরণ করে নেয়া হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান।

স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক।

স্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু কুমার ঘোষের স্বাগত বক্তব্য শেষে শিক্ষক হায়দার আলীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক স্কুল পরিচালনা কমিটির সভাপতি তাপস কুমার পাল, সহকারী প্রধান শিক্ষক সত্য ব্রত সাহা, সিনিয়র শিক্ষক কল্যাণ সমিতির কর্মকর্তা এস,এম আব্দুল করিম সহ শিক্ষকমন্ডলী, সূধি ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে নবীন ছাত্রীদের ফুলের পাপড়ি দিয়ে বরণ করে নেয়া হয়। পরে এস,এস,সি (২০২১-২২’) শিক্ষা বর্ষে এ+ প্রাপ্ত ১৩ কৃতি ছাত্রীদের সন্মানীয় স্মারক উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠান শেষে স্কুল চত্বরে বিকালে স্কুল ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব