বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাড়ি ভাড়ার ঊর্ধগতি রোধে

যুক্তরাষ্ট্রে ৫০ কংগ্রেস সদস্যর চিঠি বাইডেনের কাছে

যুক্তরাষ্ট্রে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি গত বছর জুন থেকে কমতির দিকে গেলেও বাড়ি ভাড়া কমার কোনো লক্ষণ না থাকায় প্রেসিডেন্ট জো বাইডেন গভীরভাবে চিন্তিত বলে হোয়াইট হাউসের ডোমেস্টিক পলিসি কাউন্সিলের বরাত দিয়ে লিখেছে ওয়াশিংটন পোস্ট।

উল্লেখ্য আমেরিকায় ৪৪ মিলিয়ন বা ৪ কোটি ৪০ লক্ষ পরিবার ভাড়া বাড়িতে বাস করে।

প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন ‘ব্লু প্রিন্ট ফর আ রেন্টার্স বিল অব রাইটস’ প্রকাশ করছে। এতে স্পষ্ট করে বলা হয়েছে ভাড়াটিয়াদের অধিকার বিষয়ে। বিশেষ করে ন্যায়সম্মত লিজ প্রদান, স্বেচ্ছাচারের মত উচ্ছেদ না করা, এবং করলে ভাড়াটিয়াদের করণীয় কী। সমস্যা হচ্ছে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের লিজ, ভাড়া বৃদ্ধি, উচ্ছেদ সবই হয় স্টেট নইলে সিটির আইনে। ফেডারেল সরকার কেবল নির্দেশনা দিতে পারে। নির্দেশনা না মানলে শাস্তি দিতে পারে না।

প্রেসিডেন্ট বাইডেন তার নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন শহরে গেলে সেখানকার ভোটাররা বাড়ি ভাড়ার উর্ধগতি নিয়ে জো বাইডেনের কাছে অনেক অভিযোগ করেছেন। প্রেসিডেন্ট জানান, সেসব অভিযোগের কথা তার মনে আছে। সে কারণে দ্য ফেডারেল ট্রেড কমিশন, কনজ্যুমার ফিনানশিয়াল প্রটেকশন ব্যুরো একত্রে বাড়ির মালিকরা কোন যুক্তিতে ভাড়া বাড়াচ্ছেন তার তথ্য সংগ্রহ করা হবে। যদি যুক্তিযুক্ত উত্তর না পাওয়া যায় তাহলে প্রথমে সতর্কতা ও পরে সেই অনুসারে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে যেসব বাড়ির বা এপার্টমেন্টের মালিক অযৌক্তিকভাবে বাড়ি ভাড়া বাড়াবে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে, ব্যক্তিগত তথ্য সহ তাদের কোনো ব্যবসা থাকলে তার তথ্য সংগ্রহ করা হবে, যদি সেখানে ট্যাক্স সংক্রান্ত বা অন্য কোনো বিপত্তি ধরা পড়ে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওয়াশিংটন পোস্ট বলছে, জাস্টিস ডিপার্টমেন্টও ধারাবাহিকভাবে বাড়ি ভাড়া বাড়ানোর বিষয়টি দেখবে। সেই সাথে দ্য ফেডারেল হাউজিং ফিন্যান্স এজেন্সি এবং ডিপার্টমেন্ট অব হাউজিং এন্ড আরবান ডেভেলপমেন্ট বাড়ি ভাড়া বাড়ানোর বিরুদ্ধে উদ্যোগ গ্রহণ করছে হোয়াইট হাউসের নির্দেশে।

ওয়াশিংটন পোস্ট লিখেছে, গত বছর আমেরিকায় বিপুল সংখ্যক বাড়ির অভাব থাকাকে বাড়ি ভাড়ার অন্যতম কারণ হিসাবে উল্লেখ করা হয়। অর্থাৎ চাহিদার চেয়ে সরবরাহ কম। তথ্য অনুসারে বর্তমানে আমেরিকায় ১৫ লক্ষ থেকে ৫০ লক্ষ বাড়ির প্রয়োজন।

গত সপ্তাহে ৫০ জন কংগ্রেস সদস্য সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং কংগ্রেসম্যান জামাল বোম্যানের নেতৃত্বে প্রেসিডেন্টের কাছে লেখা এক চিঠিতে ক্রমবর্ধমান বাড়ি ভাড়া রোধে নির্বাহী আদেশ জারির অনুরোধ জানানো হয়েছে। এর প্রেক্ষিতে প্রেসিডেন্ট কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তা এখনো জানতে পারেনি পোস্ট।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা