Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে। শুক্রবার বাদ ফজর ইজতেমার আজকের কার্যক্রম শুরু হয় বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে। ইজতেমার মুরুব্বী রফিকুল ইসলাম জানান, রবিবার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এই তিনদিন তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিরা আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান করবেন। এদিকে ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ সমাবেশে যোগ দিতেবিস্তারিত পড়ুন
মুসল্লিদের ঢল তুরাগ তীরে

বিশ্ব ইজতেমায় যোগ দিতে টঙ্গীর তুরাগ তীরে দেশ-বিদেশের মুসল্লিদের ঢল নেমেছে। মুসল্লিরা রাস্তায় অবস্থান নিয়েছে ইজতেমা ময়দানের জায়গা পূরণ হয়ে যাওয়ায়। শুক্রবার সকালের মধ্যেই পুরো ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যেন উপচে পড়ছে মুসল্লি। সুবিশাল ময়দান বর্তমানে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। দেশের দূর-দূরান্ত থেকে আসা অনেক মুসল্লি তাদের নির্ধারিত খিত্তায় স্থান না পেয়ে টঙ্গী স্টেশন রোড, কামারপাড়া রোড, টঙ্গী-কামারপাড়ায় রোডের পাশে অবস্থান নিয়েছেন। শুক্রবার সকালে আমবয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ

কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২৩’র সমাপনী দিনে ক্রিকেট ও ভলিবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ক্রিকেটে সরকারি পাইলট হাইস্কুল চ্যাম্পিয়ন ও ভলিবলে সিংগা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ের ৩দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগীতায় বৃহস্পতিবার(১২ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টায় সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ভলিবল ওবিস্তারিত পড়ুন
হাসপাতালে যাচ্ছিলেন, মেট্রো রেলেই সন্তান প্রসব

আগারগাঁও মেট্রো রেল স্টেশনে সোনিয়া রানি নামের এক নারী সন্তান প্রসব করেছেন। সোনিয়া মেট্রো রেলে ওঠেন ডাক্তারের কাছে যাওয়ার সময়। হঠাৎ প্রসব বেদনা উঠলে ফার্স্ট এইড সেন্টারে সন্তান প্রসব করেন এই নারী। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় আগারগাঁও স্টেশনে এ ঘটনা ঘটে। মেট্রো রেলের ভেতর অসুস্থ হয়ে পড়লে রোভার স্কাউট ও মেট্রো রেলের প্রাথমিক প্রতিবিধানকারীর তত্ত্বাবধানে সোনিয়া সন্তান প্রসব করেন। সোনিয়ার স্বামী সুকান্ত সাহা বলেন, আমার স্ত্রী সন্তানসম্ভাবনা হওয়ায় নিয়মিতই ডাক্তারের কাছেবিস্তারিত পড়ুন
দেশে চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গার ওপর দিয়ে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় দেশে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ রয়েছে। গতকাল চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.০ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত সোমবার তাপমাত্রা কিছুটা বাড়লেও আবার নেমে এসেছে তাপমাত্রার প্রারদ। আজ সকাল ৯টায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছেবিস্তারিত পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১, আহত ৩

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত ও গুরুতর আহত হয়েছেন ৩ জন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে মাধবপুর উপজেলার শাহাজিবাজার মানিকপুর গ্যাস ফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আব্দুল মালেক (৩৫) হবিগঞ্জ সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত আব্দুল মালেক শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের শুকুর আলী পুত্র। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জনায়, সিলেটমুখী ছোট ট্রাককে পিছন থেকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কার দেয়। এতে মাইক্রোবাসে থাকা কয়েকজন যাত্রী গুরুতরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় দ্বিতীয় দিনে এ্যাথলেটিক্সের ফাইনাল খেলা সম্পন্ন

কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার দ্বিতীয় দিনে এ্যাথলেটিক্স’র বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২৩’র দ্বিতীয় দিনের খেলায় বিভিন্ন গ্রুপের হাইজাম্প, লংজাম্প দৌড়, দড়ি খেলা, বর্ষা, চাকতি ও শর্টফুট নিক্ষেপ সহ একাধিক খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে জোন ভিত্তিক প্রতিযোগীতা শেষে বুধবার(১১ জানুয়ারী) বেলা পৌনে ১২ টায় সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা পর্যায়েরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সর্বজনবিদিত আগরদাঁড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহাদ্দিস আব্দুস সালামের দাফন সম্পন্ন

কলারোয়ার প্রিয়ভাজন ব্যক্তি শিক্ষাবিদ সাতক্ষীরার আগরদাঁড়ি কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহাদ্দিস আব্দুস সালাম (৭০) ইন্তেকাল করেছেন। বুধবার(১১ জানুয়ারী) সকাল ৮ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ( ইন্না…. রাজিউন)। মৃত্যুকালে তিনি সহধর্মিণী, ১ পুত্র, ১ কন্যা, আত্মীয়- স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বাড়ি কলারোয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের তুলসীডাঙ্গা(পশ্চিম) গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে তিনি আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হলে প্রথমে তাকে কলারোয়াবিস্তারিত পড়ুন
টিকটক ভিডিওর বদৌলতে অবসর পেলেন কাজ থেকে ৮২ বছরের বৃদ্ধ

কাজ করেছেন নৌবাহিনীর হয়ে। সেখানে অবসরে যাওয়ার কথা চাকরি শেষে। কিন্তু অবসর তিনি পাননি। তার এখন ৮২ বছর বয়স। এই বয়সে ঘরে পরিবারের সদস্যদের সঙ্গে অবসর সময় কাটানোর কথা। কিন্তু এমন বয়সেও ওয়ারেন ম্যারিওন ওয়ালমার্টে ক্যাশিয়ারের চাকরি করছিলেন। তারই একটি ভিডিও টিকটকে পোস্ট করেছিলেন ররি ম্যাকার্টি নামের এক ব্যক্তি। আপলোডকারী ররি ম্যাকার্টি ওয়ারেন ম্যারিওনকে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। যাতে করে তিনি কাজ থেকে অবসর নিতে পারেন। অবশেষে সেটা সম্ভব হয়েছে। ডিসেম্বরে ভিডিওটিবিস্তারিত পড়ুন
সময় বাড়ল এসএসসির ফরম পূরণের

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। গতকাল মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০০ টাকা বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে ১৬ জানুয়ারি পর্যন্ত। বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ছিল ৯ জানুয়ারি। শিক্ষা বোর্ডগুলো এসএসসি পরীক্ষার ফরম পূরণের ফি নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি ২বিস্তারিত পড়ুন

