শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২২’ বাস্তবায়নে ৩য় দিনের প্রশিক্ষনে মীর মস্তাফিজুর রহমান

জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২২’ বাস্তবায়নে কলারোয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ৫ দিন ব্যাপি প্রশিক্ষণের তৃতীয় দিন অতিবাহিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় শুক্রবার(১৩ জানুয়ারী) সকাল ৯ টায় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের বিভিন্ন শ্রেণী কক্ষে একাধিক বিষয়ের উপর ৩য় দিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান। তিনি শিল্প ও সংস্কৃতি বিষয়ভিত্তিক প্রশিক্ষণ রুম পরিদর্শনকালে নিজেই শিক্ষকদের পাশে থেকে প্রশিক্ষণ উপভোগ করেন। প্রশিক্ষনে মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমানের দীর্ঘক্ষনের উপস্থিতিতে প্রশিক্ষনার্থীরা অনুপ্রাণিত হয়েছে বলে মতামত ব্যক্ত করেন।

শিল্প ও সংস্কৃতিক বিষয়ের প্রশিক্ষক প্রধান শিক্ষক এবাদুল হক তৃতীয় দিনের প্রশিক্ষণে মাধ্যমিক শিক্ষা অফিসারের অংশগ্রহনে প্রশিক্ষনার্থীরা বিষয় ভিত্তিক উপকরন সহ হাতে- কলমে কাজের মধ্য দিয়ে শিক্ষা গ্রহনে খুব আনন্দলাভ করেছেন বলে জানান।

প্রশিক্ষন কর্মশালার সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, ভ্যেনু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব। প্রশিক্ষণে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর বাংলা, ইংরেজি, গনিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ধর্ম শিক্ষা(ইসলাম), ধর্ম শিক্ষা( হিন্দু) এবং শিল্প ও সংস্কৃতি বিষয়ের উপর ৭০৮ জন প্রশিক্ষনার্থী শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহন করেন।

উল্লেখ্য, গত ৬ ও ৭ জানুয়ারী প্রশিক্ষনের বিরতির পর ১৩ জানুয়ারী থেকে ধারাবাহিক ৩ দিনের প্রশিক্ষন শেষে আগামী ১৫ জানুয়ারী বিকাল সাড়ে ৪ টায় প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘটবে বলে মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ