সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী শেখ আমজাদ হোসেনের মনোনয়নপত্র দাখিল

আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শেখ আমজাদ হোসেন মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে জেলা নির্বাচন অফিসে ওই মনোনযন পত্র জমা দেয়া হয়। জেলা নির্বাচন অফিসার ফারাজি বেনজির আহম্মেদ মনোনয়ন পত্র গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন হেলাতলা ইউপি সদস্য শেখ খায়রুল ইসলাম ও সংরক্ষিত ইউপি সদস্য নাসিমা খাতুন সহ কর্মী- সমার্থকবৃন্দ। মনোনয়ন পত্র দাখিল শেষে সদস্য পদপ্রার্থী আলহাজ্ববিস্তারিত পড়ুন

বিদ্যালয়, শিক্ষক ও কাব শিক্ষকের তালিকায় শ্রেষ্ঠ কলারোয়া সরকারি প্রাথমিক

শ্রেষ্টত্বের অবস্থানে সবমিলিয়ে সেরাদের সেরা হলো কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। কলারোয়া উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক / শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান কর্মকর্তা ও কর্মচারী বাছাই কমিটির সভাপতি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস ও সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম রোকনুজ্জামান স্বাক্ষরিত ১৩ সেপ্টেম্বর’র এক পত্রে এই শ্রেষ্ঠত্বের তালিকা প্রকাশ করা হয়। এতে উপজেলার ১২৭টি বিদ্যালয়ের মধ্য হতে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মুজিবুর রহমান, শ্রেষ্ঠবিস্তারিত পড়ুন

হাবিবুর রহমান কলারোয়ার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে কলারোয়া উপজেলা পর্যায়ে আবারো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান। কলারোয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে বিভিন্ন তথ্য ও ক্রাইটেরিয়া অনুযায়ী যাচাই-বাছাইয়ের মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। বিগত ২০১৯ সালেও হাবিবুর রহমান উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বিষয়টি কলারোয়াবিস্তারিত পড়ুন

নড়াইলে এসএসসি পরীক্ষার প্রথমদিনে দ্বিতীয়পত্রের প্রশ্ন বিতরণ

নড়াইলে এসএসসি পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন সরবরাহ করা হয়েছে। নড়াইলের কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এর মধ্যে কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১০০ পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্ন সরবরাহ করার পর বিষয়টি পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকদের নজরে আসে। এছাড়া বাঐসোনা কামশিয়া মাধ্যমিকবিস্তারিত পড়ুন

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘে ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১:০০ ঘটিকায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে নড়াইল পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে পুলিশ সুপার এ মতবিনিময় সভা করে। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, মোসা: সাদিরা খাতুন। মতবিনিময়ের শুরুতে পুলিশ সুপার সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পূজা উদযাপন বিষয়ে পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এস,এস,সি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সুন্দর পরিবেশে অতিবাহিত ।। অনুপস্থিত ৮১ জন

সারা দেশের ন্যায় কলারোয়ায় প্রথম দিন এস,এস,সি, দাখিল ও সমমানের পরীক্ষা সুষ্ঠ, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অতিবাহিত হয়েছে। শুরুতেই এসএসসিতে বাংলা ১ম পত্র, ভোকেশনালে বাংলা(১ম-২য়) পত্র, দাখিল পরীক্ষায় কোরআন মাজীদ ও তাজবীদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর) সকাল থেকে গুড়িগুড়ি নিন্মচাপের বৃষ্টি উপেক্ষা করে সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহন করেন। জানা গেছে, কলারোয়া উপজেলার ৪টি কেন্দ্রে এসএসসি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার রায়টায় মাদক বিরোধী এক মানববন্ধন

কলারোয়ার রায়টা নতুন বাজার সংলগ্ন সড়কে মাদক বিরোধী এক ’মানববন্ধন” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে এলাকাবাসীর ব্যানারে ওই এলাকার মাদকাসক্ত ব্যক্তিদের অত্যাচার ও যুব সমাজকে মাদক থেকে মুক্তির দাবিতে প্রশাসনের সহযোগিতা কামনা করে ওই মানববন্ধন করা হয়। উপজেলার ১০ নম্বর কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা নতুন বাজার বলফিল্ড পার্শ্বের প্রধান সড়কের পাশে অনুষ্ঠিত মানব বন্ধনে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এলাকার সচেতনমহল সহ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী রোকেয়া মোসলেম উদ্দীনের মনোনয়ন পত্র জমা

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত -০১ (মহিলা) আসনের সদস্য প্রার্থী রোকেয়া মোসলেম উদ্দীন মনানয়ন পত্র জমা করেছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন অফিসে নির্বাচনী বিধি মেনে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দেয়া হয়। মনোনয়ন পত্র গ্রহন করেন সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহম্মেদ। জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত-১ আসনের সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আ’লীগ নেতা কমান্ডার মোসলেম উদ্দীনের স্ত্রী রোকেয়া মোসলেম উদ্দীনের মনোনয়ন পত্র জমাদানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়াবিস্তারিত পড়ুন

ইসির দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ইসি দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। বুধবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রোডম্যাপ ঘোষণা করা হয়। অন্য কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিততে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ রোডম্যাপ ঘোষণা করেন। এসময় ইসি বলেন, পরিকল্পনা বাস্তবায়ন হলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তবে সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় অনেক পরামর্শ গ্রহণ করা যায়নি। রোডম্যাপ অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে। গতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী রোকেয়া মোসলেমের তেঁতুলিয়া ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময়

আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত – ০১ মহিলা আসনের প্রার্থী রোকেয়া মোসলেম উদ্দীন বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ শেষে ভোটারদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার(১২ সেপ্টেম্বর) সকাল থেকে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন সহ একাধিক ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়ে মিলিত হয়েছেন। মতবিনিময়কালে জেলা পরিষদের সংরক্ষিত -০১ আসনের সদস্য প্রার্থী মুক্তিযুদ্ধকালিন কমান্ডার প্রয়াত আ’লীগ নেতা মোসলেম উদ্দীনের সহধর্মিনী রোকেয়া মোসলেম উদ্দীন মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকারের অংশ হিসাবে জেলার তালা, কলারোয়া ও আশাশুনি উপজেলারবিস্তারিত পড়ুন