সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইল সদর থানার পুলিশের অভিযানে চোরাই গরু মাগুরা থেকে উদ্ধার গ্রেফতার ৩

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে চোরাই গরু মাগুরা থেকে উদ্ধার গ্রেফতার তিনজন। নড়াইলের সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রাম থেকে এক পোস্টমাস্টারের চুরি হওয়া তিনটি গরু মাগুরা থেকে উদ্ধার করেছে নড়াইল থানা পুলিশ। নড়াইল সদর থানা পুলিশের এসআই শেখ সুজাত দুরান্ত আলী ও এএসআই আনিস নেতৃত্বে মাগুরা সদরের বাহারবাগ এলাকা থেকে চোরাইকৃত গরু উদ্ধারসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। এরা হলো-মাগুরা সদরের গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগ গ্রামের বাদশা বিশ্বাসের ছেলে রাজিববিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে আড়াই কোটি টাকা মুল্যের ৩০টি স্বর্নসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০ পিস স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৩২) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজার থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়। আটক আশিকুর রহমান বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা-২১বিস্তারিত পড়ুন

যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবিতে মানববন্ধন

যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ শতবর্ষী রেন্ট্রি গাছ অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাভারন বাজারে ব্যবসায়ী সংগঠনের পক্ষে আওয়ামীলীগ নেতা মোরাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের পাঁচ শতাধিক সদস্য ছাড়াও স্থানীয় সাধারন জনগন অংশ নেন। মানবন্ধনে শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু বলেন, যশোর-বেনাপোল মহাসড়ক পাশেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভোমরায় সাপ্লাই সুপেয় পানির লাইন উদ্বোধন

“জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর” শহরের সকল সুবিধা গ্রামে বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার ভোমরায় গ্রামীন পাইপ ওয়াটার সাপ্লাই সুপেয় পানির লাইন উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সদরের ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ী এলাকায় সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’র প্রকৌশলী মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ফলক উন্মোচন করে গ্রামীন পাইপ ওয়াটার সাপ্লাই সুপেয় পানির লাইন উদ্বোধন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন

মণিরামপুরের গাংগুলিয়া বালিকা বিদ্যালয় নতুন ম্যানেজিং কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

যশোরের মণিরামপুর উপজেলার গাংগুলিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন নিয়মিত ম্যানেজিং কমিটির প্রথম সভা ও কমিটির সদস্যদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর-২০২২) বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আহম্মদের নেতৃত্বে সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ নতুন ম্যানেজিং কমিটির সভাপতি, রোহিতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটন সকল সদস্যকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপরে সাবেক এডহক কমিটিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় “প্রিমিয়ার ছাত্র সংঘে’র দ্বি-বার্ষিক-২২’ সম্মেলনে নবনির্বাচিত সভাপতি অভি ও সাধারন সম্পাদক মিলন

কলারোয়ায় ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের দ্বি- বার্ষিক সম্মেলন-২২’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মিক্রমে আফজাল ফুয়াদ অভিকে সভাপতি ও ইমদাদুল হক মিলনকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সম্মেলন উপলক্ষ্য কলারোয়া পাবলিক ইনস্টিউট চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এস,এম আলতাফ হোসেন লাল্টু। সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল ফুয়াদ অভির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবেবিস্তারিত পড়ুন

আকবর আলি খান চিরনিদ্রায় শায়িত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ ও বরেণ্য শিক্ষাবিদ ড. আকবর আলি খানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানে তাকে দাফন করা হয়। এ সময় এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, সাবেক সিইসি রকিব উদ্দিন, আকবর আলি খানের ভাই কবিরউদ্দিন খানসহ তার সাবেক সহকর্মীরা দাফনে অংশ নেয়। এর আগে শুক্রবার বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষেবিস্তারিত পড়ুন

ব্রিটিশ রানির মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক বাংলাদেশে

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। শুক্র, শনি ও রবিবার- এই তিন দিন দেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বাকিংহাম প্যালেস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়েছিল। যুক্তরাজ্যে তিনিই সবচেয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার আকবর হোসেন আর নেই

কলারোয়ায় অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আকবর হোসেন(৬৪) আর নেই। পারিবারিকভাবে জানা যায়, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় কেশবপুর উপজেলার অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার কলারোয়ার হামিদপুর গ্রামের কৃতি সন্তান আকবর হোসেন হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কণ্যা, ২ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। একই দিন বিকাল ৫ টায় হামিদপুর মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযা নামাজেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এমপি রবি

বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি, মাননীয়া প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনায় শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপের কথা তুলে ধরে সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বে- সরকারী শিক্ষকদেরবিস্তারিত পড়ুন