শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরের গাংগুলিয়া বালিকা বিদ্যালয় নতুন ম্যানেজিং কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

যশোরের মণিরামপুর উপজেলার গাংগুলিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন নিয়মিত ম্যানেজিং কমিটির প্রথম সভা ও কমিটির সদস্যদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর-২০২২) বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আহম্মদের নেতৃত্বে সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ নতুন ম্যানেজিং কমিটির সভাপতি, রোহিতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটন সকল সদস্যকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপরে সাবেক এডহক কমিটির সভাপতি মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যের পুত্র আওয়ামী লীগ নেতা সুপ্রিয় ভট্টাচার্য্য শুভ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু। উপস্থিত ছিলেন- নতুন কমিটির অভিভাবক সদস্য মো. বিল্লাল হোসেন, মো. আবুল কালাম আজাদ, মো. ইকবাল হোসেন, মো. মোমিনুর রহমান, ঝরনা রাণী সরকার, সাধারণ শিক্ষক সদস্য মো. ফরিদ উদ্দিন, মো. মুজিবর রহমান, মালতী বিশ্বাস প্রমুখ সহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সকল নেতৃবৃন্দ ও এলাকার সুধী সমাজ।

নতুন কমিটির সভাপতি প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটন, তার বক্তব্যে বলেছেন- বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন মূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে এবং শিক্ষার মান উন্নয়নে যা যা করা প্রয়োজন, তা করা হবে। আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। যেনো এ প্রতিষ্ঠানের সকল কাজ ও সেবা সুষ্ঠভাবে করতে পারি।

জানাগেছে- এর আগেও দুইবার নিয়মিত কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প

জীবনের প্রতিটি দিনই যেন তার কাছে নতুন এক সংগ্রামের গল্প। বয়স নব্বইয়েরবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত মণিরামপুর উপজেলায় ভেঙ্গে পড়া সড়ক ও ব্রীজের বিভিন্ন অংশবিস্তারিত পড়ুন

  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস