Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনির বড়দল কলেজিয়েট স্কুলে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ও অভিভাবদের দাবীর প্রেক্ষিতে শিক্ষক ও কর্মচারীরা তাদের আহুত কর্ম বিরতি প্রত্যাহার করে নিয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে কলেজিয়েট স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে কর্ম বিরতি প্রত্যাহারের ঘোষণা প্রদান করা হয়। কলেজিয়েট স্কুল এর দ্বাতা সদস্য ও প্রতিষ্ঠাতার বড় পুত্র রফিকুল ইসলাম সানা, অভিভাবক সদস্য নাসির উদ্দীন সানা, শিক্ষক প্রতিনিধি এস এম মাহফিজুল ইসলাম, মানিক চন্দ্র মন্ডল ও ভক্তিরানী দাশসহ কমিটির মধ্যস্থতায়বিস্তারিত পড়ুন
দেবহাটায় জামায়াতের মিডিয়া বিভাগের মতবিনিময় সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জামায়াতে উপজেলা মিডিয়া বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল ৩টায় উপজেলা সখিপুর বাজারের একটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি অধ্যাপক রাজু আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এইচ এম ইমদাদুল হক। উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সেক্রেটারীবিস্তারিত পড়ুন
কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের সম্প্রসারণ প্রকল্প পরিদর্শনে ইউএনও

শফিকুর রহমান: কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের চলমান সম্প্রসারণ প্রকল্পের কাজ সহ কলেজ ও হাসপাতালের সার্বিক পরিদর্শন করেছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মাসফিকা হোসেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২ টায় তিনি এ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, অত্র কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. ইউনুস আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়কবিস্তারিত পড়ুন
কলারোয়া সরকারি কলেজে মুক্ত আলোচনায় শিক্ষার্থীদের ৯ দফা দাবি উপস্থাপন

দীপক শেঠ,কলারোয়া: কলারোয়া সরকারি কলেজে নয় দফার দাবি জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে এক মুক্ত আলোচনায় মিলিত হন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২ টায় সরকারি কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ৯ দফার দাবিতে আলোচনা করেন। এছাড়াও শিক্ষার্থীরা কলেজের নানা অব্যবস্থাপনার বিরুদ্ধেও তাদের বক্তব্য ও এর প্রতিকার দাবি করেন। কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জামান, উপাধ্যক্ষ আতাউর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ৯ দফা দাবি উপস্থাপন করেন শাহিদুল হাসনাউল বান্না।বিস্তারিত পড়ুন
দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নওয়াপাড়া ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় গাজীরহাট বাজারে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম, জেলার অন্যতম সদস্য এম আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল রহমান। এসময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দবিস্তারিত পড়ুন
আশাশুনির বড়দল কলেজিয়েট স্কুলে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ও অভিভাবদের দাবীর প্রেক্ষিতে শিক্ষক ও কর্মচারীরা তাদের আহুত কর্ম বিরতি প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার সকালে কলেজিয়েট স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে কর্ম বিরতি প্রত্যাহারের ঘোষণা প্রদান করা হয়। কলেজিয়েট স্কুল এর দ্বাতা সদস্য ও প্রতিষ্ঠাতার বড় পুত্র রফিকুল ইসলাম সানা, অভিভাবক সদস্য নাসির উদ্দীন সানা, শিক্ষক প্রতিনিধি এস এম মাহফিজুল ইসলাম, মানিক চন্দ্র মন্ডল ও ভক্তিরানী দাশসহ কমিটির মধ্যস্থতায় এবংবিস্তারিত পড়ুন
আশাশুনিতে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজহারুল ইসলাম মন্টু। বুধবার বিকালে ফকরাবাদ দুর্গা মন্দিরের মাঠে এই মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়। মন্দিরের সভাপতি দেবেন্দ্রনাথ দে এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসকন মন্দিরের অধ্যক্ষ পরম পুরুষ কৃষ্ণ দাস ব্রহ্মচারী, প্রশান্ত নন্দী, প্রসাদ কান্তি হালদার, স্বপন দেবনাথ, তুষার কান্তি ব্যানার্জি, দেবন্দরনাথ, ইউপি সদস্য ফারুক হোসেন আঙ্গুর সহ এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের শতাধিক পুরুষ মহিলা উপস্থিত ছিলেন। এবিস্তারিত পড়ুন
নড়াইলে চলমান সহিংসতার ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের অবস্থান কর্মসূচি

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে চলমান সহিংসতার ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে শহরের পুরাতন বাসটার্মিনালে থেকে এ উপলক্ষ একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। জেলা যুবদলের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আসাদুজ্জামান জামান, যুগ্ম-সম্পাদক আলী হাসান,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারাবরনকারী ও সমন্বয়কদের সংবর্ধনা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর কারাবরনকারী ও সমন্বয়কদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৪ ই আগস্ট) বিকাল ৫ টায় এডভোকেট মো. আবুল হোসেন এন্ড এ্যাসোসিয়েটস সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জজকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। এড. শেখ শাহারিয়ার হাসীব এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজকোর্টের আইনজীবী এ্যাড. মো. শহীদ হাসান। এসময় আরো বক্তব্য রাখেন, এ্যাড.বিস্তারিত পড়ুন
সালমান এফ রহমান ও আনিসুল হক ১০ দিনের রিমান্ডে

কলারোয়া নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী (২৪) হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতবিস্তারিত পড়ুন

