বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজে মুক্ত আলোচনায় শিক্ষার্থীদের ৯ দফা দাবি উপস্থাপন

দীপক শেঠ,কলারোয়া: কলারোয়া সরকারি কলেজে নয় দফার দাবি জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে এক মুক্ত আলোচনায় মিলিত হন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২ টায় সরকারি কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ৯ দফার দাবিতে আলোচনা করেন। এছাড়াও শিক্ষার্থীরা কলেজের নানা অব্যবস্থাপনার বিরুদ্ধেও তাদের বক্তব্য ও এর প্রতিকার দাবি করেন। কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জামান, উপাধ্যক্ষ আতাউর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ৯ দফা দাবি উপস্থাপন করেন শাহিদুল হাসনাউল বান্না। দাবির মধ্যে রয়েছে: রাজনীতিমুক্ত কলেজ ক্যাম্পাস, লাইব্রেরিতে পাঠ্যপুস্তকের বাইরে অন্যান্য বইয়ের অন্তর্ভুক্তিকরণ, স্বাস্থ্যসম্মত ক্যান্টিন চালু, সকল প্রকার প্রাইভেট ফিস সর্বনিম্ন পর্যায়ে রাখা, ছাত্রসংসদ সচল করা, লাইব্রেরি কার্ডের ব্যবস্থা করা, প্রশ্নপত্র ফাঁস রোধ করা, দরিদ্র শিক্ষার্থীদের দরিদ্র তহবিল থেকে সহায়তা প্রদান এবং কলেজের সাংবাদিকতা ক্লাব ও কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব খোলা। কলেজ অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জামান শিক্ষার্থীদের সকল দাবি-দাওয়া মনোযোগ সহকারে শোনেন ও তাঁর পক্ষে সম্ভব হয় এমন সবকিছু করার আশ্বাস প্রদান করেন। কলেজের নানা অব্যবস্থাপনা যেমন: অফিস সহকারীর শিক্ষার্থীদের কাছে ঘুষ দাবি করা, কম্পিউটার ল্যাবের দায়িত্বশীলের শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করা, কলেজে ক্লাসরুমের অভাব, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ যাতায়াত রোধ, কতিপয় শিক্ষার্থীর ক্লাসে পারিবারিক দাপট দেখিয়ে আধিপত্য বিস্তার করা রোধে কলেজ অধ্যক্ষ দ্রুততার ভিত্তিতে সমাধানের প্রতিশ্রুতি দেন। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ফারিহা সিদ্দিকী, নাহিদ হোসেন, তুর্য, নির্জন, সাদিয়া, কাতিবুর রহমান, আসমাউল হুসনা, ইফতেখার মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন, মাহফুজ হোসেন, শিশির, এসএম তন্ময় সহ শিক্ষার্থীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!