শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে শ্রদ্ধার ফুলে ভরে যায় স্মৃতির মিনার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধায় যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস-২০২৪ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষা শহিদদের স্মরণে একমিনিট নিরবতা পালন, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়। বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত

ডি.বি ইউনাইটেড হাইস্কুল: মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে দিবস-২০২৪ উপলক্ষে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে যথাযথ মর্যাদায় প্রভাত ফেরি, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়রি) সকালে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে প্রভাত ফেরির মধ্য দিয়ে শহিদ মিনারের শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিদ্যালয়ের মুহাম্মাদ হোসেন মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌরবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবে আলোচনা সভা

ওমর ফারুক বিপ্লব: সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ফেব্রুয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের সভাপতিত্বে সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে রিপোর্টাস ক্লাবের অস্থায়ী কার্যালয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি গাজী মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃমনিরুজ্জামান মনি, সহ-সভাপতি মোঃশাহাজান আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃজাহিদুর রহমান পলাশ, কোষাধক্ষ্য মোঃবিস্তারিত পড়ুন

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর জার্মানি যাত্রা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ সকালে জার্মানির উদ্দেশ্যে যাত্রা করেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে আজ সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-২০৭) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানটি (মিউনিখ সময়) ৫টা ২০মিনিটে জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দরে পৌঁছবে। রেকর্ড পঞ্চম এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটা তাঁর প্রথম বিদেশ সফর। মিউনিখেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ইউএনও রনি আলম নূরের এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

আশাশুনি ব্যুরো ঃ আশাশুনিতে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নূর। বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি সরকারি কলেজ (ভেনু), বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়, আনুলিয়া পাইনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় (ভেনু) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনকালে নির্বাহী অফিসার রনি আলম নূর বলেন, আশাশুনি উপজেলায় সুষ্ঠু ওবিস্তারিত পড়ুন

লায়লা পারভীন সেঁজুতি সংরক্ষিত এমপি হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সাতক্ষীরা থেকে লায়লা পারভীন সেঁজুতি এমপি মনোনীত হওয়ায় নগরঘাটা পোড়ারবাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরঘাটা পোড়ারবাজারে সাংবাদিক মো. জাবের হোসেনের সৌজন্যে ও সার্বিক ব্যবস্থাপনায় পাটকেলঘাটা থানার নগরঘাটা পোড়ারবাজারের বিভিন্ন দোকান ও রাস্তায় উক্ত আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে সাধারণ জনগন বলেন, স.ম আলাউদ্দীন ছিলেন নগরঘাটার তথা সাতক্ষীরার গর্ব ও রত্ন। তিনি বেঁচে থাকলে শুধুবিস্তারিত পড়ুন

সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক বনভোজন

নিজস্ব প্রতিবেদক: প্রতিবছরের ন্যায় এবারও সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)  বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক বনভোজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) কাজী আরিফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথে হিসাবে উপস্থিত ছিলেন জেলা সামজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, তথ্য অফিসার জাহারুল ইসলাম, বিশিষ্ট আইনজীবি এ.কে.এম. শহিদউল্ল্যাহ, সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা,বিস্তারিত পড়ুন

জাতীয় শিশু পুরস্কার পেলেন সাতক্ষীরার মেয়ে নূনসাকিন বিনতে জামান (হৃদিতা)

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার মেয়ে জাতীয় শিশু পুরস্কার অর্জন করেছে। জাতীয় পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতা ‘ক’ বিভাগে তৃতীয় স্থান অধিকার করায় নূনসাকিন বিনতে জামান (হৃদিতা) কে এ পুরস্কার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ ফ্রেব্রুয়ারি) সকাল ১০ টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার হাতে এ পুরস্কার তুলে দেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সংসদ সদস্য আশুকে শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়েছে। বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরা কাটিয়াস্থ বাসভবনে বিদ্যালয়ের সভাপতি জাহিদ হাসান ( আলতু)’ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লীমঙ্গলবিস্তারিত পড়ুন

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৩

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ গ্রেফতার তিনজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ লালন শেখ (৩৮) ও কামরুল শেখ (২৮) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ লালন শেখ (৩৮) নড়াইল জেলার কালিয়া থানার বিনদারচর গ্রামের সাহেব আলী শেখের ছেলে এবং কামরুল শেখ (২৮) একই থানার চাঁদপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ আহমেদ শেখের ছেলে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নড়াইল জেলার সদর থানাধীনবিস্তারিত পড়ুন