শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ইউএনও রনি আলম নূরের এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

আশাশুনি ব্যুরো ঃ আশাশুনিতে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নূর।

বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি সরকারি কলেজ (ভেনু), বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়, আনুলিয়া পাইনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় (ভেনু) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনকালে নির্বাহী অফিসার রনি আলম নূর বলেন, আশাশুনি উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর এবং নকলমুক্ত পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা হচ্ছে। তিনি পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। সামনের পরীক্ষাগুলো সুন্দরভাবে নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সুসম্পন্ন করতে প্রশাসন তৎপর রয়েছে। এ সময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা